বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

তাপসকে ৫ কোটির মানহানির নোটিশ সায়নীর

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
তাপসকে ৫ কোটির মানহানির নোটিশ সায়নীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: লাগাতার কুৎসা এবং ব্যক্তিগত স্তরে আক্রমণের অভিযোগে এবার কড়া আইনি পদক্ষেপ করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তাঁর নামে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে তৃণমূলের প্রাক্তন সাংসদ তাপস মণ্ডলকে আইনি নোটিশ পাঠালেন তিনি। ওই নোটিশে সায়নী স্পষ্ট জানিয়েছেন, বিগত দিনে তাঁকে নিয়ে করা সমস্ত ভিত্তিহীন মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় ক্ষতিপূরণ বাবদ ৫ কোটি টাকা দাবি করেছেন তৃণমূলের এই তারকা সাংসদ।

শনিবার এই আইনি নোটিশ পাঠানোর বিষয়টি সংবাদমাধ্যমের সামনে নিজেই জানান সায়নী ঘোষ। ক্ষোভ প্রকাশ করে যাদবপুরের সাংসদ বলেন, “আমি মিস্টার তাপস মণ্ডলকে একটি মানহানির নোটিশ পাঠিয়েছি। ইতিমধ্যেই স্পিড পোস্টের মাধ্যমে সেই চিঠি ওঁর বাড়িতে পাঠানো হয়েছে। বিগত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বসে উনি আমাকে নিয়ে একের পর এক বিস্ফোরক ও কুরুচিকর মন্তব্য করেছেন। এটা ওঁর প্রথমবার নয়, উনি দীর্ঘদিন ধরেই এমনটা করছেন।”
সায়নীর অভিযোগ, তাঁর রাজনৈতিক কেরিয়ারকে কালিমালিপ্ত করতে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হচ্ছে। তিনি আরও বলেন, “এর আগেও উনি আমার ফ্ল্যাট, আমার ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছে, কিংবা দলের কিছু মানুষের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক কেমন— এইসব স্পর্শকাতর বিষয় নিয়ে ক্যামেরার সামনে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলেছেন। প্রতিবার আমি চুপ থেকেছি, কিন্তু এবার জল মাথার ওপর দিয়ে চলে গিয়েছে। তাই আইনি পথেই এর জবাব দেব।”
তৃণমূলের অন্দরের এই দুই নেতার দ্বৈরথ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বা অন্যান্য ঘটনার সূত্র ধরে এর আগে সায়নীকে জড়িয়ে নানা মন্তব্য করেছিলেন তাপস মণ্ডল। তবে লোকসভা ভোটে জিতে সাংসদ হওয়ার পর এবার আর কোনওরকম রেয়াত করতে রাজি নন সায়নী। এই আইনি নোটিশের জবাবে প্রাক্তন সাংসদ তাপস মণ্ডল কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।