বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পুজোর মুখে ১৯ জোড়া স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬
পুজোর মুখে ১৯ জোড়া স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি ও ছট—আসন্ন উৎসবের মরসুমে বাড়ি ফেরার টিকিটের জন্য আর হাহাকার করতে হবে না যাত্রীদের। প্রতি বছরের মতো এবারও উৎসবের দিনগুলিতে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বড়সড় প্রস্তুতি নিল দক্ষিণ-পূর্ব রেল। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই আনন্দমুখর সময়ে রেলযাত্রীদের স্বস্তি দিতে অতিরিক্ত ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।

 

দক্ষিণ-পূর্ব রেলের কর্তারা দাবি করেছেন, উৎসবের মরসুমে এই বিশেষ ট্রেনগুলি বিভিন্ন রুটে মোট ৩৪৪টি ট্রিপ বা যাত্রা সম্পন্ন করবে। শালিমার, সাঁতরাগাছি, রাঁচী, হাটিয়া, দিঘা এবং আদিত্যপুরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি থেকে এই ট্রেনগুলি ছাড়বে। ট্রেনগুলি প্রধানত বেঙ্গালুরু, মুম্বই, আনন্দ বিহার (দিল্লি), অজমের, খুরদা রোড, মালদা টাউন, পুরী ও আলিপুরদুয়ারের মতো দূরপাল্লার গন্তব্যের দিকে রওনা দেবে।

রেল সূত্রে খবর, উৎসবের সময়ে দূরপাল্লার নিয়মিত ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা থাকে না। তার ওপর এবার ফরাক্কায় ধসের কারণে কিছু রুটে ট্রেন বাতিলের সমস্যা দেখা দেওয়ায় বাড়তি ট্রেনের চাহিদা তুঙ্গে। এই পরিস্থিতিতে বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেনগুলিতেও অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন নিয়মিত এক্সপ্রেস ট্রেনে ইতিমধেই ৩০টি কোচ স্থায়ীভাবে বাড়ানো হয়েছে।

 

দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, এবারও টিকিট বুকিংয়ের প্রবণতা এবং কোন রুটে যাত্রীদের চাপ বেশি, তা খতিয়ে দেখেই ট্রেনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে শুধু পর্যটকরাই নন, উৎসবের মরসুমে যাঁরা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরবেন, তাঁরাও ভীষণভাবে উপকৃত হবেন। রেলের এই আগাম তৎপরতায় ট্রেনের নিশ্চিত টিকিট পাওয়ার সমস্যা থেকে অনেকটাই সাময়িক মুক্তি মিলবে বলে মনে করছেন আমজনতা।