বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

শুভেন্দুর বাংলায় আইনের শাসন, প্রশংসা শাহের

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬
শুভেন্দুর বাংলায় আইনের শাসন, প্রশংসা শাহের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বাংলা এখন এক নতুন পরিবর্তনের সাক্ষী। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘ভারতীয় ন্যায় সংহিতা’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক কড়া নিয়ম লাগু হয়েছে এবং জনগণের রোজকার জীবনেও বড় বদল এসেছে বলে দাবি করেন তিনি।

কাওয়াখালির সভা থেকে বিগত তৃণমূল সরকারকে তীব্র ভাষায় বিঁধে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রাজ্যে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, যা কয়েকমাস আগেও অধরা ছিল। চারদিকে শুধুই শোনা যেত বোমার আওয়াজ। আজ সেই পরিস্থিতি বদলেছে।" বিচারব্যবস্থায় দ্রুত গতি আনা থেকে শুরু করে সাংস্কৃতিক ক্ষেত্রেও রাজ্য এক নতুন দিশা দেখছে বলে তিনি মনে করেন। বর্তমান বিজেপি সরকারের এই সক্রিয়তার প্রশংসায় এদিন পঞ্চমুখ ছিলেন শাহ।
পাশাপাশি, উত্তরবঙ্গের এই সভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) লাগু করা নিয়ে বড় আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শরণার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, "শরণার্থীদের কোনও চিন্তা নেই। তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের এই মাটি থেকে বেছে বেছে বের করা হবে।" তাঁর অভিযোগ, যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে আটকে দিয়েছিল, শুভেন্দু অধিকারীর জমানায় এবার সেই কাজ নিশ্চিতভাবে করা হবে।
এদিনের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে বারবার উঠে আসে বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা। রাজনৈতিক মহলের মতে, শিলিগুড়ির এই মঞ্চ থেকে একদিকে যেমন অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেওয়া হল, তেমনই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারকে ফুলমার্কস দিয়ে ২০২৬-এর রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট করে দিলেন অমিত শাহ।