বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

তৎপর শুভেন্দু, নবান্নে এলেন সঞ্জীব গোয়েঙ্কা

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
তৎপর শুভেন্দু, নবান্নে এলেন সঞ্জীব গোয়েঙ্কা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাম আমলের অবসানের পর তৃণমূল জমানাতেও রাজ্যে বড় কোনও ভারী শিল্প গড়ে ওঠেনি বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। বাংলায় শিল্পের সেই খরা কাটাতে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে নতুন বিজেপি সরকার। মাস দুই আগে রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য লাগাতার রাজ্যে বিনিয়োগ টানার বার্তা দিয়ে চলেছেন। সরকার পরিবর্তনের পর থেকেই বাংলায় বিনিয়োগ করতে দেশের প্রথম সারির শিল্পপতিদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

গত তিন দিন ধরে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন একাধিক শিল্পপতি। সেই ধারবাহিকতা বজায় রেখে বৃহস্পতিবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। নবান্ন সূত্রে খবর, দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে, তাঁর গোষ্ঠী পশ্চিমবঙ্গে আরও বড় আকারে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। বিদ্যুৎ ও রিটেল সেক্টর ছাড়াও নতুন কোনও ক্ষেত্রে বিনিয়োগ করা যায় কি না, তা নিয়েও প্রাথমিক কথা হয়েছে।
শিল্পের পরিবেশ ফেরাতে নতুন সরকারের এই তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বণিক মহল। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতৃত্ব দেশ-বিদেশের বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং রাজ্যে লগ্নি করার জন্য আহ্বান জানাচ্ছেন। নবান্নের পরিবেশও এখন শিল্প-বান্ধব করার চেষ্টা চালানো হচ্ছে। শুভেন্দু অধিকারী বারবার আশ্বাস দিচ্ছেন যে, রাজ্যে নতুন শিল্প গড়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা পুরোপুরি দূর করা হবে।
বৃহস্পতিবার সঞ্জীব গোয়েঙ্কার এই নবান্ন সফর ও বিনিয়োগের ইচ্ছা প্রকাশ নতুন সরকারের পক্ষে এক বড় সাফল্য। গত দেড় দশকে রাজ্যে যে বন্ধ্যাত্ব তৈরি হয়েছিল, এই ধরণের মেগা বিনিয়োগের হাত ধরে তা দ্রুত কেটে যাবে বলে আশাবাদী নবান্নের শীর্ষ কর্তারা।