বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

গাইতে হবে ‘বন্দে মাতরম্’! কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
গাইতে হবে ‘বন্দে মাতরম্’! কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: “নিজের নিজের ধর্মপালনে কোনও বাধা নেই। কিন্তু বন্দে মাতরম্ গাইতেই হবে!” মেচেদায় বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা শেষে এই ভাষাতেই কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, বন্দে মাতরম্ গানের সময় কেউ মুখ বন্ধ করে রাখলে বা ঠোঁট না নাড়ালে তা বরদাস্ত করা হবে না। এই বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে বলেও সতর্ক করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

এদিনের সভা থেকে বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত বাঁকড়া মসজিদটি সরানোর বিষয়েও অত্যন্ত কড়া ও স্পষ্ট অবস্থান নেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী সাফ জানান, জাতীয় নিরাপত্তা এবং বিমানবন্দরের সুরক্ষাকে সবকিছুর আগে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের সুরক্ষার স্বার্থে এবং বিমান ওঠানামার ক্ষেত্রে কোনও রকম আপস করা যে সম্ভব নয়, তা এদিন তাঁর বক্তব্যে পরিষ্কার করে দেন তিনি।
মেচেদার এই সাংগঠনিক মঞ্চ থেকে নাম না করে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রভাবশালী বিধায়ক হুমায়ুন কবীরকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি এক জোড়া নতুন প্রশাসনিক ঘোষণাও শোনা যায় তাঁর মুখে।  আগামী ১৬ আগস্ট দিনটিকে সমগ্র রাজ্য জুড়ে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের উদ্দেশে তাঁর বার্তা, “ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন। আইন মেনে চলবেন। তাহলেই সব ঠিক থাকবে। কিন্তু বন্দেমাতরম গাইতেই হবে। ঠোট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি।”