বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

‘নেশামুক্ত বাংলা’ গড়তে কড়া হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দুর

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
‘নেশামুক্ত বাংলা’ গড়তে কড়া হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দুর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘নেশামুক্ত বাংলা’ গড়ার লক্ষ্যে এবার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বর্ধমানের পুলিশ লাইনের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বালি পাচার, চোলাই মদের বেআইনি ঠেক এবং মাদক কারবারের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনকে অবিলম্বে কঠোর পদক্ষেপ করতে হবে। এই ধরনের বেআইনি কাজের সঙ্গে কোনো আপস করা হবে না।

এদিনের হাইভোল্টেজ বৈঠক থেকে আবগারি (Excise) দফতর এবং পুলিশ প্রশাসনকে যৌথ অভিযানে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অবিলম্বে রাজ্যের সমস্ত চোলাই মদের বেআইনি ঠেক গুঁড়িয়ে দিতে হবে। সেই সঙ্গে গাঁজা, হেরোইন বা ব্রাউন সুগারের মতো মারাত্মক মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িত অপরাধীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, এই ধরনের সমাজবিরোধীদের অন্তত ২০ বছরের জেল খাটানোর ব্যবস্থা করবে সরকার। রাজ্য জুড়ে অপরাধ দমনে প্রশাসনের এই কড়া অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও হট টপিক