বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ভাড়াটেদের বিরুদ্ধে বাড়িওয়ালার স্ত্রীকে মারধর, চেন ছিনতাই

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
ভাড়াটেদের বিরুদ্ধে বাড়িওয়ালার স্ত্রীকে মারধর, চেন ছিনতাই
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বিবেকানন্দ পল্লী এলাকায় ভাড়াটেদের বিরুদ্ধে বাড়িওয়ালার স্ত্রীকে মারধর এবং সোনার চেন ছিনতাইয়ের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনিল মণ্ডল, বাবলি মণ্ডল এবং কোয়েল মণ্ডল নামের তিন ব্যক্তি প্রায় তিন মাস আগে স্থানীয় বাসিন্দা সাধন চন্দ্র সাহার বাড়িতে ভাড়াটে হিসেবে আসেন। প্রথম দিকে সম্পর্ক স্বাভাবিক থাকলেও, গত কয়েক দিন ধরে বাড়ির উঠোন ব্যবহার করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার ভাড়াটেরা সাধনবাবুর স্ত্রী যমুনা সাহাকে তাদের ঘরে ডেকে বসান। এরপর হঠাৎই তাঁর চোখ ও মুখ কালো কাপড়ে বেঁধে ফেলা হয়। পিছনে সশস্ত্র লোক দাঁড়িয়ে আছে বলে তাঁকে ভয় দেখানো হয়।
যমুনা দেবীর গলা থেকে একটি সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁকে শারীরিকভবে নির্যাতন করা হয়। ঘটনার পর যমুনা সাহাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরবর্তীতে আশীঘর ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিন অভিযুক্তকে আটক করে।