বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দিল্লির অশান্তির আঁচ বাংলায় পড়তে দেব না: শুভেন্দু

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬
দিল্লির অশান্তির আঁচ বাংলায় পড়তে দেব না: শুভেন্দু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দেশের রাজধানীতে চলা ‘আরশোলা’দের বিক্ষোভের নেপথ্যে বিদেশি শক্তির হাত রয়েছে। দিল্লির এই অশান্তির আঁচ কোনওভাবেই পশ্চিমবঙ্গে পড়তে দেওয়া হবে না। পঞ্চমীর সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রাম সমাজশিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির দুর্গাপূজার উদ্বোধনে এসে এই ভাষাতেই কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ দিন ফিতে কেটে মেচোগ্রামের দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। উৎসবের আবহেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ পায় তাঁর গলায়। বিজেপি নেতৃত্বের সুরেই মুখ্যমন্ত্রী দাবি করেন, দেশকে ভিতর থেকে দুর্বল করার জন্য একটি নির্দিষ্ট চক্রান্ত চলছে। আর এর পিছনে কলকাঠি নাড়ছে কিছু বিদেশি শক্তি। দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ সেই চক্রান্তেরই অংশ বলে মনে করছে শাসকদল বিজেপি।

অনুষ্ঠানের মঞ্চ থেকে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “অশান্তি তৈরির জন্য দেশেই থেকে দেশকে দুর্বল করার একটা বড় প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ভারতবর্ষের মানুষ এই ধরণের দেশবিরোধী কার্যকলাপ কখনও মেনে নেবে না।” দিল্লির আন্দোলনের গতিপ্রকৃতিকে নিশানা করে তিনি আরও যোগ করেন, “দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বেছে বেছে আক্রমণ করার চেষ্টা চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে দেশকে আরও শক্ত হাতে সমস্ত চক্রান্ত মোকাবিলা করতে হবে।”

দিল্লির পরিস্থিতি নিয়ে দেশজুড়ে তোলপাড় চললেও, এ রাজ্যের আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে যে তাঁর সরকার বদ্ধপরিকর, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার জনগণকে আশ্বস্ত করে তিনি সাফ জানান, দেশের অন্য প্রান্তে যাই ঘটুক না কেন, এই রাজ্যে কোনওভাবেই বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। উৎসবের মরসুমে রাজ্যের শান্তি বিঘ্নিত করার যে কোনও প্রচেষ্টাকে কড়া হাতে দমন করা হবে।

এ দিনের পূজার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী সমিতি ও সমাজশিক্ষা কেন্দ্রের পদাধিকারীরা। উৎসবের শুরুতেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

আরও হট টপিক