বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মিলনমেলার আয়োজন করল সিনজেন্টা কীটনাশক সংস্থা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মিলনমেলার আয়োজন করল সিনজেন্টা কীটনাশক সংস্থা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: অ্যামিস্টার টপ কীটনাশকের দশ বছর পূর্তি উপলক্ষে কৃষক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ মিলনমেলার আয়োজন করল সিনজেন্টা কীটনাশক সংস্থা। শনিবার ময়ূরেশ্বরের কোটাসুরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে বীরভূমের টেরিটেরিয়াল এলাকার কৃষকদের নিয়ে দিনভর চলে নানা অনুষ্ঠান।

কৃষকদের দৈনন্দিন কৃষিকাজের ব্যস্ততার বাইরে আনন্দের পরিবেশ তৈরি করতেই এই আয়োজন। অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি-সহ বিভিন্ন প্রতিভা প্রদর্শনের পাশাপাশি খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কৃষক পরিবারের সদস্যরাও এতে অংশ নেন। বিজয়ীদের জন্য ছিল বিশেষ পুরস্কার। উপস্থিত কৃষকদের হাতে সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয় উপহার এবং আয়োজন করা হয় মধ্যাহ্নভোজনের।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। তিনি সংস্থার পক্ষ থেকে প্রদর্শিত বিভিন্ন কৃষি-উপকরণ, কীটনাশক, উচ্চফলনশীল ধানের বীজ ও অন্যান্য ফসলের বীজ ঘুরে দেখেন।

কৃষকদের উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। আগামী দিনে সংস্থার বিভিন্ন কৃষি-উপকরণ ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে চাষিরা যাতে উপকৃত ও লাভবান হতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি অ্যামিস্টার টপের দশ বছর পূর্তিতে সংস্থার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন কৃষিমন্ত্রী।