বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

তারাপীঠে বিজেপির উদ্যোগে তিরঙ্গা যাত্রা

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
তারাপীঠে বিজেপির উদ্যোগে তিরঙ্গা যাত্রা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: স্বাধীনতা দিবসের আগে  বীরভূমের তারাপীঠে বিজেপির উদ্যোগে বের হল তিরঙ্গা যাত্রা। শোভাযাত্রায় বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। অংশগ্রহণকারীদের প্রত্যেকের হাতেই ছিল ভারতের জাতীয় পতাকা।

শোভাযাত্রায় কচিকাঁচাদেরও দেখা যায় বিশেষ সাজে। কেউ কেউ ভারতমাতার রূপে সেজে অনুষ্ঠানে অংশ নেয়। তিরঙ্গা হাতে মানুষের পদযাত্রায় এদিন কার্যত জাতীয় পতাকার রঙে রঙিন হয়ে ওঠে তারাপীঠের রাস্তা। শুরু হয় তারাপীঠ বাস স্ট্যান্ড থেকে এবং শেষ হয় আটলা মোড়ে। এই তিরঙ্গা যাত্রা দেখার জন্য ভিড় জমে ছিল রাস্তার দু'ধারে।