বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

টুলুর আরও সাড়ে ৪২ কোটি টাকা ফ্রিজ, জাল গোটাতে এবার রেড কর্নার নোটিসের প্রস্তুতি পুলিশের

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬
টুলুর আরও সাড়ে ৪২ কোটি টাকা ফ্রিজ, জাল গোটাতে এবার রেড কর্নার নোটিসের প্রস্তুতি পুলিশের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি পাথর ও বালি কারবারে যুক্ত থাকার অভিযোগে বীরভূমের ব্যবসায়ী টুলু মণ্ডলের ওপর আইনি ফাঁস আরও শক্ত হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাঁর বিপুল আর্থিক সাম্রাজ্যের হদিশ মিলছে প্রতিদিন। এবার তদন্তকারীদের নির্দেশে টুলুর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরও সাড়ে ৪২ কোটি টাকা ফ্রিজ করা হল।

পুলিশ সূত্রে খবর, এর আগে টুলুর অন্য অ্যাকাউন্টগুলি থেকে ৯৩ কোটি টাকা লেনদেন বন্ধ বা ফ্রিজ করা হয়েছিল। নতুন সাড়ে ৪২ কোটি টাকা মিলিয়ে এখনও পর্যন্ত তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ১৩৫ কোটি ৫০ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, বালি ও পাথর খাদানের বেআইনি কারবার থেকেই এই বিপুল টাকা ব্যাঙ্কে জমা করা হয়েছিল।
এদিকে পুলিশের নাগাল এড়াতে টুলু মণ্ডল বর্তমানে দুবাইয়ে ঘাঁটি গেড়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে তাঁকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। ইতিপূর্বেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। তবে এবার আরও এক কদম এগিয়ে টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ মহলের খবর।
তদন্তকারী আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, দুবাইয়ের সঙ্গে ভারতের নির্দিষ্ট প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ফলে রেড কর্নার নোটিস জারি হয়ে গেলে আন্তর্জাতিক স্তরে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই থেকে টুলুকে পাকড়াও করে ভারতে ফিরিয়ে আনা অনেকটাই সহজ হবে। বীরভূমে তাঁর কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়ার পর, অভিযুক্ত ব্যবসায়ীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি বলে মনে করছে পুলিশ।