বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বর্ণপরিচয় হাতে বিকশিত ভারতের স্বপ্ন, বিদ্যাসাগর জয়ন্তীতে ব্যতিক্রমী উদ্যোগ আণ্ডিরণ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্ণপরিচয় হাতে বিকশিত ভারতের স্বপ্ন, বিদ্যাসাগর জয়ন্তীতে ব্যতিক্রমী উদ্যোগ আণ্ডিরণ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: এক হাতে ‘বর্ণপরিচয়’, অন্য হাতে শ্লেটে লেখা ‘অ আ’। সেই শ্লেট হাতেই বাল্যবিবাহ প্রতিরোধের শপথ, আর চোখে বিকশিত ভারতের স্বপ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে এমনই ব্যতিক্রমী কর্মসূচি দেখল মুর্শিদাবাদের বেলডাঙা চক্রের ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পড়ুয়ারা ‘বর্ণপরিচয়’ ও শ্লেট হাতে গোল হয়ে দাঁড়িয়ে বাল্যবিবাহ প্রতিরোধের শপথ নেয়।

শুধু স্মরণসভাই নয়, বিদ্যালয়ের সভাকক্ষে প্রদর্শিত হয় বিদ্যাসাগরের জীবন, শিক্ষা ও সমাজসংস্কার নিয়ে তথ্যচিত্র। নারীশিক্ষার প্রসার, বিধবা বিবাহ আন্দোলন ও কুসংস্কারের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের দিকগুলি তুলে ধরা হয়। পাশাপাশি আয়োজন করা হয় বিদ্যাসাগর বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

অনুষ্ঠানে ‘বিকশিত ভারত’ প্রবন্ধ প্রতিযোগিতায় সেরা ২৫ জন শিক্ষার্থীকে শংসাপত্র প্রদান করা হয়। তাদের লেখায় ফুটে ওঠে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আগামীর ভারতের ছবি।

প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, “বিদ্যাসাগর শুধু অক্ষরজ্ঞান দেননি, সমাজকে নতুন করে ভাবতে শিখিয়েছিলেন। তাঁর জন্মজয়ন্তীতে শিশুদের হাতে বর্ণপরিচয় তুলে দিয়ে আমরা চাই তারা শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পাঠও নিক। সেই শিক্ষা থেকেই গড়ে উঠবে বিকশিত ভারত।”

আরও হট টপিক