বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ভিয়েতনামে নৌকাডুবি, মৃত ১৫ ভারতীয় পর্যটক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
ভিয়েতনামে নৌকাডুবি, মৃত ১৫ ভারতীয় পর্যটক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আনন্দভ্রমণ নিমেষের মধ্যে বদলে গেল চরম বিষাদে। ভিয়েতনামে পর্যটক বোঝাই একটি নৌকা উল্টে গিয়ে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই ভারতীয় নাগরিক বলে জানা গিয়েছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে ইতিমধ্যেই এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও দূতাবাস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ভিয়েতনামের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কুওক দ্বীপে এই দুর্ঘটনাটি ঘটেছে। অন্যান্য দিনের মতোই এদিনও বহু পর্যটক নৌকা করে সমুদ্র বিহারে বেরিয়েছিলেন। সেই সময়ই আচমকা নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের জলে ডুবে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে দুর্ভাগ্যবশত কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সমুদ্র থেকে একে একে ১৫ জন ভারতীয় নাগরিকের নিথর দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে ভিয়েতনামের ভারতীয় দূতাবাস। মৃতদের পরিবারকে সব রকম সাহায্য করতে এবং পরিস্থিতির ওপর নজর রাখতে দূতাবাসের পক্ষ থেকে দ্রুত একটি আপৎকালীন হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। পাশাপাশি, ভিয়েতনামের স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ভারতীয় আধিকারিকরা। ঠিক কী কারণে এবং কীভাবে এই নৌকাডুবির ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ও প্রশাসন বিশদ তথ্য সংগ্রহ করছে। ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় কন্স্যুলেট জেনারেল এবং হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে কন্ট্রোলরুম খোলা হয়েছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, যে কোনও সহায়তার জন্য নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। যেগুলি হল, +84362817930, +84915523714 এবং +84334520414। পাশাপাশি হ্যানয়ের দূতাবাসে যোগাযোগ করা যাবে +84913089165 এই নম্বরে। নৌকায় কোনও যান্ত্রিক ত্রুটি ছিল নাকি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এই বিপত্তি, তা খতিয়ে দেখা হচ্ছে।