বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অধ্যাপকের প্রাণনাশের আশঙ্কা, শোরগোল বিশ্বভারতীতে

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
অধ্যাপকের প্রাণনাশের আশঙ্কা, শোরগোল বিশ্বভারতীতে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শান্তিনিকেতন: পিএইচডি (PhD) ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদ করায় এবার খোদ সহকর্মীদের হাতেই প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন বিশ্বভারতীর এক অধ্যাপক। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপিকা এবং অন্য দুই অধ্যাপকের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় ইমেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রবীন্দ্রভারতী তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় মহলে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত বিশ্বভারতীর নৃতত্ত্ব বা অ্যানথ্রোপোলজি (Anthropology) বিভাগের পিএইচডি ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে। সম্প্রতি ওই বিভাগে ভরতি হওয়ার ক্ষেত্রে একাধিক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন এক আবেদনকারী ছাত্রী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওই ছাত্রী সরাসরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে ইমেল মারফত অভিযোগপত্র পাঠান।
অভিযোগকারী অধ্যাপকের দাবি, ওই ছাত্রীর অভিযোগ সামনে আসার পরেই বিভাগের দুর্নীতি নিয়ে তিনিও প্রকাশ্যে সরব হন। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবিতে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর অভিযোগ, এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার অপরাধেই এখন তাঁকে কোণঠাসা করার চেষ্টা চলছে। এমনকি ওই বিভাগেরই এক অধ্যাপিকা ও দুই অধ্যাপক তাঁকে নানাভাবে মানসিক হেনস্থা করছেন এবং বর্তমানে তিনি গুরুতর প্রাণনাশের আশঙ্কা বোধ করছেন। বাধ্য হয়েই নিজের সুরক্ষার স্বার্থে তিনি শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন।
শান্তিনিকেতন থানার এক পুলিশ আধিকারিক জানান, ইমেলের মাধ্যমে একটি অভিযোগপত্র জমা পড়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপিক বা অন্য দুই অধ্যাপকের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনার জল কতদূর গড়ায়, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।