বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ভোটার তালিকায় নাম ফেরাতে কমিশনের বড় পদক্ষেপ

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬
ভোটার তালিকায় নাম ফেরাতে কমিশনের বড় পদক্ষেপ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকা নিয়ে দীর্ঘ টালবাহানা ও রাজনৈতিক বিতর্কের মাঝেই এ রাজ্যে বড়সড় পদক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় যেসব বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছিল, তাঁদের নাম পুনর্বহাল করার কাজ এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তরের তরফে অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছেন। একই সঙ্গে যোগ্য নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার কাজও শুরু হয়েছে। 

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার পর বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার বা ডিলিট হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। এই নিয়ে রাজ্য রাজনীতিতে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোরও কম হয়নি। অবশেষে সেই জটিলতা কাটাতে তৎপর হল কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, নাম বাদ পড়া ব্যক্তিদের চিহ্নিত করতে পুরনো ও নতুন ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে।

কমিশনের তরফে জানানো হয়েছে, যেসব নাগরিকের নাম অন্য কোনও বিধানসভা কেন্দ্রে স্থানান্তরিত হয়নি, যাঁরা আদতে ডুপ্লিকেট ভোটার নন কিংবা যাঁদের মৃত্যু হয়নি— অথচ কোনও কারণে তালিকায় নাম নেই, তাঁদের নাম ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য নির্বাচন দপ্তরের আধিকারিক ও বুথ স্তরের আধিকারিকরা (BLO) প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন এবং যোগ্য ব্যক্তিদের ফর্ম-৬ (Form 6) পূরণ করতে সাহায্য করবেন। এছাড়া অনলাইনের মাধ্যমেও বাদ পড়া ভোটার এবং ১৮ বছর বয়সী নতুন ভোটাররা নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন।

রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধনের এই দ্বিতীয় স্তরের কাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে বহু মানুষ তাঁদের ভোটাধিকার ফিরে পাবেন। তবে ফর্ম জমা দিলেই যে স্বয়ংক্রিয়ভাবে নাম উঠে যাবে তেমনটা নয়, সমস্ত নথি ও আবেদন সঠিকভাবে স্ক্রুটিনি করার পরেই নির্বাচনী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।