বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পুজোর মুখে বিপুল নিয়োগের সিদ্ধান্ত রাজ্যে, মন্ত্রিসভায় সবুজ সংকেত

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬
পুজোর মুখে বিপুল নিয়োগের সিদ্ধান্ত রাজ্যে, মন্ত্রিসভায় সবুজ সংকেত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমের শুরুতেই রাজ্যের কর্মসংস্থানে বড়সড় চমক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক ডেকে একসঙ্গে ৪৫ হাজার ১৮৫টি সরকারি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। এ দিন বিকেলে নবান্ন সভাঘরে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে এই বিপুল পরিমাণ নিয়োগ প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ম মেনে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার।

প্রশাসনিক সূত্রে খবর, নবান্নের এই মেগা নিয়োগের তালিকায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে শিক্ষা এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ওপর। দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদগুলি এক লপ্তে পূরণ করে গ্রামীণ প্রশাসন ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করাই নবান্নের মূল লক্ষ্য।
নবান্ন সূত্রে জানানো হয়েছে, মোট ঘোষিত পদের মধ্যে স্কুলশিক্ষা দপ্তরেই ৩৩,১৯৯টি পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। গ্রামীণ স্তরের প্রশাসনিক কাজকে আরও গতিশীল করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ৭১১৯টি শূন্যপদ পূরণ করা হবে। কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশন দপ্তরে ১৮৮৬ জন অফিসার ও ক্লার্ক নেওয়া হবে। এ ছাড়া, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও মজবুত করতে এবং পুলিশ বাহিনীতে শূন্যপদ কমাতে ডেপুটি কমিশনার, এসআই এবং লেডি কনস্টেবল মিলিয়ে ৯৪৬টি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে ক্যাবিনেট।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এ দিনের ক্যাবিনেট এই সমস্ত পদে নিয়োগে অনুমোদন দিয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং সম্পূর্ণ নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।’’ খুব দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলি এই নিয়োগের বিজ্ঞপ্তি ও নিয়মাবলী প্রকাশ করবে বলে জানা গেছে।

আরও হট টপিক