বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পঞ্চমীতেই পুজো বোনাস, রাজ্য সরকারি কর্মীদের ২০% বর্ধিত ডিএ ও আগাম বেতন ঘোষণা শুভেন্দুর

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬
পঞ্চমীতেই পুজো বোনাস, রাজ্য সরকারি কর্মীদের ২০% বর্ধিত ডিএ ও আগাম বেতন ঘোষণা শুভেন্দুর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার রাজ্য সরকারের। আগামী ১৫ অক্টোবর, অর্থাৎ দুর্গাপূজার মহাপঞ্চমীর দিনই পুজোর মাসের অগ্রিম বেতন পেয়ে যাবেন রাজ্যের কয়েক লক্ষ কর্মী ও আধিকারিক। শুধু তাই নয়, ওই দিনই বর্ধিত হারে ২০ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (DA) দেওয়া হবে তাঁদের।

বৃহস্পতিবার মালদহের মানিকচকে আয়োজিত একটি কর্মসূচি থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, ১৬ অক্টোবরের আগেই সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ২০ শতাংশ বাড়তি ডিএ সহ আগাম বেতন পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই নবান্নে তৎপরতা শুরু হয়। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দপ্তর সহ একাধিক সরকারি বিভাগ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
জানানো হয়েছে, রাজ্য সরকারের পুজোর ছুটি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। আর ছুটির প্রথম দিনই কর্মচারীদের হাতে এই বর্ধিত বেতন তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ‘আপনাদের (রাজ্য সরকারি কর্মচারী) সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ’র ফারাক ৪২ শতাংশ। আমরা পুজোর আগেই অ্যাডভান্স বেতন দেব, ২০ শতাংশ ডিএ অ্যাডিশনাল করেই দেব।’ তাঁর এই ঘোষণা কর্মী-আধিকারিকদের মধ্যে বাকি ২২ শতাংশ ফারাক মিটে যাওয়ার আশা জাগিয়েছে। ইতিমধ্যে রাজ্যের তরফে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছে। কর্মীদের আশা, ডিএ’র এই ফারাক মিটিয়ে জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করবে রাজ্য। 
রাজ্য সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে উৎসবের মুখে খুশির হাওয়া সরকারি মহলে। পুজোয় কেনাকাটা এবং উৎসবের খরচ সামলাতে এই আগাম বেতন এবং বাড়তি ডিএ কর্মচারীদের বড়সড় স্বস্তি দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।