বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অফিসারদের জন্য নয়া বদলি নীতি রাজ্যের, এবার ২ বছরেই বদল

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
অফিসারদের জন্য নয়া বদলি নীতি রাজ্যের, এবার ২ বছরেই বদল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলাস্তরে প্রশাসনিক কাজে গতি আনতে এবং স্বচ্ছতা বজায় রাখতে ফিল্ড লেভেল অফিসারদের জন্য এক নয়া বদলি নীতি নিয়ে এল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের (P&AR) তরফে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই বদলি নীতি মূলত এক্সটেনশন অফিসার পদমর্যাদা পর্যন্ত কার্যকর হবে। রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে জেলা ও মহকুমা স্তরের এক বিশাল সংখ্যক সরকারি আধিকারিক এই নিয়মের আওতায় আসতে চলেছেন।

নয়া নির্দেশিকায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে রাজস্ব আদায় এবং কর সংগ্রহের মতো সংবেদনশীল ক্ষেত্রগুলির ওপর। বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী, রাজস্ব ও কর আদায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সরাসরি যুক্ত আধিকারিকদের ক্ষেত্রে প্রতি দু’বছর অন্তর বদলি বাধ্যতামূলক করা হয়েছে। দুর্নীতির রাশ টানতে এবং আর্থিক লেনদেনের জায়গায় স্বচ্ছতা বজায় রাখতেই এই সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এছাড়াও, কাজের মূল্যায়ন ও প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এই বিজ্ঞপ্তিতে আরও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্দিষ্ট সময় অন্তর ফিল্ড অফিসারদের কাজের জায়গা পরিবর্তন করলে গ্রামীণ ও জেলা স্তরে সরকারি প্রকল্পগুলির রূপায়ণ আরও দ্রুত হবে বলে আশা করছেন উচ্চপদস্থ আধিকারিকরা। খুব শীঘ্রই এই নির্দেশিকা কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর।

আরও হট টপিক