বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

লিভ-ইন রিলেশনশিপ নিয়ে জোরালো সওয়াল অভিনেত্রী জিনাতের 

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
লিভ-ইন রিলেশনশিপ নিয়ে জোরালো সওয়াল অভিনেত্রী জিনাতের 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: লিভ-ইন রিলেশনশিপ বা বিয়ের আগে একসঙ্গে থাকার পক্ষে আবারও জোরালো সওয়াল করলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী জিনাত আমান। মুমতাজ এবং সায়রা বানুর মতো সমসাময়িক তারকাদের তীব্র সমালোচনা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। 

সম্প্রতি শুভ্রা আইয়াপ্পার সঙ্গে এক সাক্ষাৎকারে জিনাত জানান, বর্তমান যুগে লিভ-ইন রিলেশনশিপের গুরুত্ব কেন সবচেয়ে বেশি। 
জিনাত আমানের বক্তব্য অনুযায়ী আইনি প্রতিশ্রুতি বা বিয়ের বন্ধনে জড়ানোর আগে পার্টনারের সঙ্গে মানসিক ও আবেগগত মিল থাকা জরুরি।ভবিষ্যৎ সন্তান লালন-পালন এবং আর্থিক বিষয়ে দুজনের চিন্তাভাবনা কেমন, তা একসঙ্গে না থাকলে বোঝা সম্ভব নয়। রোম্যান্স বা 'হানিমুন ফেজ' সারাজীবন স্থায়ী হয় না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে প্রতিনিয়ত আপস, অ্যাডজাস্টমেন্ট এবং সমঝোতার প্রয়োজন হয়।

তিনি জানান, কোনো মিল না থাকা সত্ত্বেও জোর করে সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। ১৫ বছর ধরে একটা কষ্টদায়ক বিবাহিত জীবন কাটানোর চেয়ে ৫ বছরের একটি আনন্দময় সম্পর্ক অনেক ভালো।

তবে মুমতাজসহ একাধিক বর্ষীয়ান তারকা জিনাতের এই আধুনিক ভাবনার বিরোধিতা করে বলেছিলেন, এটি ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। যদিও সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে জিনাত স্পষ্ট করে দিয়েছেন যে, বাস্তবসম্মত জীবনের জন্য লিভ-ইন সম্পর্কের কোনো বিকল্প নেই।