বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জীবনযাপন

একাধিক যৌনসঙ্গী থাকা স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো?

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬
একাধিক যৌনসঙ্গী থাকা স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো?
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

বিশেষ প্রতিবেদন: সম্পর্কের উষ্ণতা বজায় রাখার পাশাপাশি শরীর ও মন ভালো রাখতে সুস্থ যৌনজীবনের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু সঙ্গী যদি একজন না হয়ে একাধিক হয়? সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। দাবি করা হয়েছে, একাধিক যৌনসঙ্গী থাকা নাকি কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের পক্ষে উপকারী হতে পারে! তবে এই তত্ত্বের পাশাপাশি চিকিৎসকদের একাংশ কিন্তু বড়সড় স্বাস্থ্যঝুঁকির কথাও মনে করিয়ে দিচ্ছেন।
ঠিক কী জানাচ্ছে এই নতুন সমীক্ষা? আসুন দেখে নেওয়া যাক এর ভালো এবং মন্দ দুই দিকই।
শরীর ও মনের কোন উপকারে আসে?
সমীক্ষা অনুযায়ী, ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হলে শরীরে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যায়। যৌন মিলনের ফলে শরীরে তৃপ্তি আসে, যা অনিদ্রার সমস্যা দূর করে। সমীক্ষা বলছে, মাঝেমাঝে নতুন সঙ্গী মিললে যৌন উত্তেজনা বৃদ্ধি পায়, যা আরও গভীর ঘুমে সাহায্য করে। নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হলে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সঙ্গী বদলালেও এই উপকারিতায় কোনো খামতি হয় না।
নতুন বা একাধিক সঙ্গীর সঙ্গে চরম তৃপ্তির মুহূর্তে শরীরে 'অক্সিটোসিন' বা ফিল-গুড হরমোনের ক্ষরণ অনেকটাই বেড়ে যায়।
মানসিক উদ্বেগের কারণ হলো 'কর্টিসল' হরমোন। সমীক্ষা জানাচ্ছে, নতুন সম্পর্কের উত্তেজনা এই কর্টিসল হরমোনের ক্ষরণ কমিয়ে মনকে শান্ত রাখে।

তবে সমীক্ষায় উপকারিতার কথা বলা হলেও, চিকিৎসকেরা কিন্তু এর অন্ধকার দিকটি নিয়ে বারবার সতর্ক করছেন। একাধিক যৌনসঙ্গী থাকার সবচেয়ে বড় বিপদ হলো সিফিলিস বা এইচআইভি-র মতো মারাত্মক যৌনবাহিত রোগের সংক্রমণ। সঙ্গী পরিবর্তনের ফলে এই রোগের জীবাণু ছড়ানোর আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।অনেকে মনে করেন একাধিক সঙ্গী থাকলে জীবন রোমাঞ্চকর হয়। কিন্তু বাস্তবে এটি অনেক সময় সম্পর্কে অবিশ্বাস, ঈর্ষা এবং তীব্র মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়ায়।

আমেরিকান সেক্সুয়াল হেলথ অ্যাসোসিয়েশন (ASHA)-এর মতে, যৌন আনন্দ উপভোগ করার কোনো নির্দিষ্ট সঠিক বা ভুল রাস্তা নেই, যদি না তাতে অপর মানুষের অসম্মতি বা ক্ষতি থাকে। তবে একাধিক সঙ্গী থাকলে সুরক্ষার দিকে দ্বিগুণ নজর দেওয়া উচিত। প্রতিবার মিলনের সময় কন্ডোম ব্যবহার করা এবং নিয়মিত নিজেদের স্বাস্থ্য পরীক্ষা (STI Test) করানো অত্যন্ত জরুরি। সুস্থ ও সচেতন যৌনতাই কিন্তু সুস্থ জীবনের আসল চাবিকাঠি।

আরও জীবনযাপনের খবর