বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জীবনযাপন

অসহ্য মাথাযন্ত্রণা মাইগ্রেন থেকে মুক্তির উপায় 

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬
অসহ্য মাথাযন্ত্রণা মাইগ্রেন থেকে মুক্তির উপায় 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: কেবল সাধারণ মাথাযন্ত্রণা নয়, মাইগ্রেন আসলে একটি জটিল স্নায়বিক সমস্যা। চিকিৎসকদের মতে, এই রোগে মাথার যে কোনও এক পাশে অসহ্য দপদপ করা ব্যথা শুরু হয়, যা অনেক সময় একটানা তিন দিন বা ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। মাইগ্রেনের ব্যথায় সাধারণ কাজকর্ম করার ক্ষমতাও হারিয়ে ফেলেন আক্রান্তরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) এক সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষদের তুলনায় মহিলারাই এই রোগে বেশি আক্রান্ত হন। বিশেষ করে হরমোনের তারতম্যের কারণে মহিলাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়।

চিকিৎসকেরা জানাচ্ছেন, মাইগ্রেনের ব্যথা হঠাৎ করে আসে না। এর কিছু প্রাথমিক লক্ষণ বা ‘অরা’ দেখা যায়। যেমন— চোখের সামনে আলোর ঝলকানি, ঘাড় শক্ত হয়ে যাওয়া, মেজাজ পরিবর্তন বা তীব্র বমি বমি ভাব। এই সময়ে আলো বা জোরালো শব্দ রোগীর কষ্ট আরও বাড়িয়ে দেয়। চিকিৎসা বিজ্ঞানের মতে, অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা কিংবা অতিরিক্ত চা-কফি পানের অভ্যাস মাইগ্রেনের ব্যথাকে উসকে দেয়। এমনকি চকোলেট, চিজ বা প্রক্রিয়াজাত খাবারও অনেকের ক্ষেত্রে এই ব্যথার কারণ হতে পারে।
এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার কোনও ম্যাজিক ওষুধ নেই। তবে সঠিক জীবনযাত্রা বা লাইফস্টাইলের মাধ্যমে একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চিকিৎসকদের পরামর্শ, প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়া ও পর্যাপ্ত ঘুমানো অত্যন্ত জরুরি। তীব্র রোদে বেরোনোর সময় রোদচশমা ব্যবহার করা এবং অন্ধকার ও শান্ত ঘরে বিশ্রাম নেওয়া এই ব্যথায় আরাম দেয়। তবে ব্যথা তীব্র হলে নিজে থেকে ব্যথানাশক ওষুধ না খেয়ে, স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

আরও জীবনযাপনের খবর