বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জীবনযাপন

এইভাবে বিছানায় সঙ্গ দিন স্ত্রীকে

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
এইভাবে বিছানায় সঙ্গ দিন স্ত্রীকে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

বিশেষ প্রতিবেদনঃ সুস্থ ও স্বাভাবিক দাম্পত্য জীবনের অন্যতম প্রধান ভিত্তি হলো শারীরিক এবং মানসিক সখ্যতা। আধুনিক চিকিৎসাবিজ্ঞান এবং মনস্তত্ত্ববিদদের মতে, যৌন জীবনের আনন্দ কেবল কোনও নির্দিষ্ট ভঙ্গিমা বা স্টাইলের ওপর নির্ভর করে না। নারীদের শারীরিক ও মানসিক তৃপ্তির বিষয়টি পুরুষদের তুলনায় অনেকটাই আলাদা এবং গভীর। কেবল শারীরিক মিলন নয়, তার আগের এবং পরের মুহূর্তগুলিও নারীদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

গবেষণা বলছে, মিলনের সময়ে যেকোনোও স্টাইলের চেয়েও বেশি কার্যকরী হলো ফোরপ্লে বা মিলনের পূর্ববর্তী ঘনিষ্ঠতা। আলতো ছোঁয়া, চুম্বন এবং ভালোবাসার কথা নারীদের মানসিক ও শারীরিকভাবে উদ্দীপিত করতে সবচেয়ে বেশি সাহায্য করে। মিলনের ক্ষেত্রে 'মিশনারি পজিশন' (উপরে পুরুষ, নিচে নারী) এবং 'উইম্যান অন টপ' (উপরে নারী, নিচে পুরুষ) স্টাইল দুটি অত্যন্ত জনপ্রিয়। এর কারণ হলো, এই ভঙ্গিমাগুলিতে একে অপরের চোখের দিকে তাকানো এবং কথা বলা সহজ হয়, যা নারীদের মানসিক তৃপ্তি ও সুরক্ষার অনুভূতি দেয়।
বিশেষজ্ঞদের মতে, প্রত্যেক মানুষের শরীর এবং পছন্দ আলাদা। তাই কোন স্টাইলে সঙ্গী বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তা আলোচনার মাধ্যমে জেনে নেওয়া জরুরি। জোর করে কোনও নির্দিষ্ট স্টাইল চাপিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে। মিলনে পারস্পরিক সম্মতি, একে অপরের শরীরের প্রতি সম্মান এবং স্বাচ্ছন্দ্যই হলো আসল চাবিকাঠি। মিলনের পর সঙ্গীকে জড়িয়ে ধরে থাকা বা আদরের প্রকাশও নারীদের এক অদ্ভুত মানসিক শান্তি দেয়। সংক্ষেপে বলতে গেলে, নিখুঁত ভালোবাসা এবং খোলামেলা আলোচনাই দাম্পত্যের শারীরিক সম্পর্ককে মধুময় করে তোলে।

আরও জীবনযাপনের খবর