সাহিত্য সংস্কৃতি
জন্মান্তরের কথা
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬
জন্মান্তরের কথা......
অসীম মুখোপাধ্যায়
দূরে আছো -
হয়তো এই বহেমিয়ান যুবকের স্মৃতি
ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেছে,
নিজস্ব সংসারযাপন, হাসি, গান নিয়ে
বেশ আছো তুমি.......
*** ***
আর এই শীত সন্ধ্যায় একাকী আমি
সেই সব স্মৃতি যেন বিষন্ন বেহালার সুর,
মনে পড়ছে সেই শীত সন্ধ্যের কথা
তোমার উষ্ণ হাত ছুঁয়ে আছে আমার করতল.....
*** ***
আমরা কেউই কথা বলছিলাম না
অথচ তোমার উষ্ণ হাত
কতো যে কথা বলেছিল সেদিন,
চোখে চোখ রাখলে এক আশ্চর্য আলো
আমরা দুজনেই অনুভব করছিলাম,
দুজনের বুকের ভিতরে যেন একটাই নদী......
*** ****
আজ মনে হয় -
এসব জন্মান্তরের কথা না বলাই ভালো........

