বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সাহিত্য সংস্কৃতি

পূরব ব্যানার্জীর কবিতা "শূন্যতার ওপারে"  

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
পূরব ব্যানার্জীর কবিতা "শূন্যতার ওপারে"  
পূরব ব্যানার্জীপূরব ব্যানার্জী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

চারিদিকে শুধুই শূন্যতা, 
একটা যেন শব্দহীন হাহাকার ! 
সবকিছুই স্বাভাবিক, 
তবু কি একটা অভাব--------
কাকে যেন খুঁজে ফিরি সব জায়গায় ! 
ঘরে বাইরে পথে আনাচকানাচে, 
কখনো'বা মনের গহীন অন্তরে ।। 

সবকিছুতেই নির্লিপ্ততা, 
অথচ বেঁচে থাকার লড়াইয়ে সামিল আছি প্রতিক্ষণ ! 
অধীর প্রতিক্ষায় চিরপরিচিত সেই কণ্ঠস্বর ---------
শোনায় প্রত্যাশায় ! 
যদিও বুঝে গেছি এই জীবনে আর সম্ভব নয়,
সেই প্রত্যাশাপূরণের ।। 

মাঝে মাঝে খুব কাঁদতে ইচ্ছে করে, 
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে ! 
সৃষ্টির অমোঘ নিয়মকে ছিঁড়ে কুঁড়ে তচনচ করে----------
নিজেকে চরম আঘাত করে স্বস্তি ফিরে পাওয়ার আশা, 
বুকের ভেতরের সুপ্ত দাবানলকে বিস্ফোরিত করে,
একটু হালকা হতে ইচ্ছে করে !!
 
জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের মতো, 
মাথা নিচু করে ফিরে আসি রোজনামচায় ---------
শুধু একবুক দীর্ঘশ্বাস আর অশান্ত মরুঝড়, 
হৃদয়কে আঘাত দিয়ে যায় প্রতিরোজ প্রতিক্ষণ ।।

আরও সাহিত্য সংস্কৃতি