বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

সৌরভ-যুবরাজের উপস্থিত, দিল্লির অন্দরমহলে বড় বদলের হাওয়া

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬
সৌরভ-যুবরাজের উপস্থিত, দিল্লির অন্দরমহলে বড় বদলের হাওয়া
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আগামী মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরু হতে এখনও বেশ কিছু মাস বাকি। কিন্তু তার ঢের আগেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরের অন্দরমহলে বড়সড় রদবদলের সুনির্দিষ্ট ইঙ্গিত মিলতে শুরু করেছে। সম্প্রতি বেঙ্গালুরুর ‘জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি’তে (Just Cricket Academy) আয়োজিত হয়েছিল দিল্লির একটি বিশেষ ট্রায়াল ক্যাম্প। আর সেই ক্যাম্পে ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন মহাতারকা— সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) একসঙ্গে উপস্থিতি আইপিএলের অন্দরে নতুন জল্পনার আগুন উসকে দিয়েছে।ক্রিকেট মহল মনে করছে, আগামী আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজির মেন্টর, কোচ বা ক্রিকেট ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বড় কোনো চমক দিতে চলেছে দিল্লি কর্তৃপক্ষ। সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই দিল্লির ক্রিকেট ডিরেক্টর হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত রয়েছেন। অন্যদিকে, বেশ কিছুদিন ধরেই যুবরাজ সিংকে আইপিএলের কোনো দলের কোচিং স্টাফ বা মেন্টরের ভূমিকায় দেখার দাবি উঠছিল। বেঙ্গালুরুর ট্রায়াল ক্যাম্পে তরুণ প্রতিভাদের পরখ করার সময় মহারাজের পাশাপাশি যুুবির উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, দিল্লির আগামী স্ট্র্যাটেজি তৈরিতে এই দুই প্রাক্তন সতীর্থ একসঙ্গে কোমর বেঁধে নামতে চলেছেন।

দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত একবারও আইপিএল ট্রফি ঘরে তুলতে পারেনি। গত কয়েকটি মরসুমে দলের পারফরম্যান্সও ছিল অত্যন্ত হতাশাজনক। এই পরিস্থিতিতে দলের ভাগ্যবদল করতে এবং তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতেই ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল দুই মগজকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো সরকারি সিলমোহর দেওয়া না হলেও, ট্রায়াল ক্যাম্পে সৌরভ ও যুবরাজের রণকৌশল সাজানোর ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। মেগা নিলামের আগেই দিল্লি তাদের নতুন থিঙ্কট্যাঙ্কের নাম ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর।

আরও খেলার খবর