বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

শুরু হয়ে গেল ডুরান্ড ফাইনালের টিকিট বিক্রি

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬
শুরু হয়ে গেল ডুরান্ড ফাইনালের টিকিট বিক্রি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপের ফাইনালে ফের মুখোমুখি হতে চলেছে ফুটবলের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে, বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উঠেছে সবুজ-মেরুন বাহিনী। ২০২৩ সালের পর এই প্রথম আবারও ডুরান্ড কাপের ফাইনালে মেগা ডার্বি দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। গতবারের ফাইনালে শেষ হাসি হেসেছিল মোহনবাগান। এবার ইস্টবেঙ্গলের সামনে রয়েছে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ।

ঐতিহাসিক এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিলোত্তমায় ফুটবলের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। দুই প্রধানের সমর্থকরাই এখন থেকেই মেগা ফাইনালের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। ফুটবলপ্রেমীদের সেই উন্মাদনার কথা মাথায় রেখে শুক্রবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে গিয়েছে ফাইনাল ম্যাচের টিকিট বুকিং। অনলাইনের মাধ্যমেই টিকিট কাটতে পারছেন সমর্থকরা।
মাঠে বসে খেলা দেখার জন্য টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২৫০ টাকা। ডার্বির গ্যালারি বণ্টন নিয়েও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মোহনবাগান সমর্থকদের বসার জন্য মাঠের C1, D1, D3, C2, C3 এবং D2 গ্যালারিগুলি বরাদ্দ করা হয়েছে। প্রিয় দলের টিকিট সংগ্রহ করতে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি লক্ষ্য করা যাচ্ছে। যুবভারতীতে রবিবারের এই মহারণে ট্রফি কার ঘরে যায়, এখন সেটাই দেখার।

আরও খেলার খবর