বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

একুশের জুলাইয়ের বিচার চেয়ে শুভেন্দুকে চিঠি কাকলির

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
একুশের জুলাইয়ের বিচার চেয়ে শুভেন্দুকে চিঠি কাকলির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯৯৩ সালের ২১ জুলাই ধর্মতলায় যুব কংগ্রেসের সমাবেশে পুলিশি গুলিবর্ষণের ঘটনার ৩৩ বছর পর, এবার প্রকৃত বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন প্রবীণ নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার আর্জি জানিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি ন্যাশলালিস্ট কংগ্রেস পার্টি (NCPI)-তে যোগ দিলেও, তাঁর এই পদক্ষেপের পর রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, দলবদল করলেও কাকলির রাজনৈতিক সত্তা থেকে পুরোনো দল তৃণমূলের গন্ধ এখনও পুরোপুরি উবে যায়নি। আর সেই কারণেই ২১ জুলাইয়ের মতো একটি আবেগঘন ও সংবেদনশীল বিষয়কে হাতিয়ার করে তিনি একযোগে আক্রমণ শানিয়েছেন তৎকালীন বামফ্রন্ট এবং পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। চিঠিতে তিনি যেমন বাম আমলের পুলিশি নির্মমতার সমালোচনা করেছেন, ঠিক তেমনই বিগত তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন।
কাকলির অভিযোগ, ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের ঘটনা নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করলেও, দীর্ঘ এক দশকেও দোষী পুলিশ আধিকারিক বা নেপথ্যের কুশীলবদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছেন। উল্টে পূর্বতন সরকারের সঙ্গে দোষীদের একধরনের 'যোগসাজশ' ছিল বলেও বিস্ফোরক দাবি তুলেছেন তিনি। তাঁর মতে, এতদিন ধরে শহিদ পরিবারগুলি কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু প্রকৃত বিচার পায়নি।
রাজ্যের বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই বিষয়ে চিঠি পাঠানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাকলি চিঠিতে অনুরোধ করেছেন, বর্তমান সরকার যেন নতুন করে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয় এবং গুলিবর্ষণের ঘটনার আসল সত্য সামনে আনে। এই চিঠিকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।