বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

অভয়া কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি দাবি করলেন অগ্নিমিত্রা

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬
অভয়া কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি দাবি করলেন অগ্নিমিত্রা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি করের ‘অভয়া’ কাণ্ডে এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবারই এই ঘটনার তদন্তে নেমে সিবিআই গ্রেপ্তার করেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়কে। তাঁদের বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই গ্রেপ্তারি সামনে আসতেই নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

এদিন কলকাতার এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টার দায়ে যদি নির্মল ঘোষ বা সঞ্জীব মুখোপাধ্যায়ের মতো প্রভাবশালী ব্যক্তিরা গ্রেপ্তার হতে পারেন, তবে কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাদ যাবেন? অগ্নিমিত্রার দাবি, ঘটনার সময় এবং তার পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন  মমতা নিজেই। তাই প্রশাসনের এত বড় ব্যর্থতা এবং তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টার দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না।
পুরমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “যদি প্রমাণ লোপাটের অভিযোগে নির্মল ঘোষ গ্রেপ্তার হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা দরকার। কারণ সেইসময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তাঁর নির্দেশ বা নজরদারি ছাড়া এত বড় অপরাধ ধামাচাপা দেওয়া সম্ভব নয়।”