বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে শালবনি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে শালবনি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: শনিবার সাতসকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে হাজির হলো পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পুলিশ। সঙ্গে রয়েছে বিপুল পরিমাণের কেন্দ্রীয় বাহিনী। সুনির্দিষ্ট অভিযোগ এবং আদালতের আইনি প্রক্রিয়া মেনেই পুলিশ ও আধিকারিকরা এই তল্লাশিতে এসেছেন বলে জানা যাচ্ছে।

অভিযানের মূল কারণঃ পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাঁর ব্যক্তিগত আপ্তসহায়ক (PA) সুমিত রায়ের বিরুদ্ধে একটি আর্থিক প্রতারণার মামলা রুজু হয়েছে।
সুমিত রায়ের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগটি দায়ের হয়েছিল পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায়। সেই মামলার তদন্তের সূত্র ধরেই আজ সকালে শালবনি থানার পুলিশের একটি বিশেষ দল কলকাতার কালীঘাটে অভিষেকের শান্তিনিকেতন আবাসের ঠিকানায় পৌঁছায়। যেহেতু এটি হাই-প্রোফাইল নেতার বাসভবন এবং সুমিত রায়ও অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, তাই যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
শনিবার সাতসকালে শান্তিনিকেতন আবাসের চারপাশ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সাতসকালেই কালীঘাট চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আর্থিক জালিয়াতি বা প্রতারণার মামলায় সুমিত রায়ের ভূমিকা কী ছিল এবং লেনদেনের উৎস কী, তা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি।