বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

তলবে সাড়া দিলেন না অভিষেক, সময় চাইলেন ৪৮ ঘণ্টা

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬
তলবে সাড়া দিলেন না অভিষেক, সময় চাইলেন ৪৮ ঘণ্টা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রবিবারই নোটিস দিয়ে এসেছিলেন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা। সোমবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে থানায় হাজিরা দিলেন না অভিষেক। সূত্রের খবর, হাজিরা এড়ানোর পাশাপাশি থানায় একটি ইমেল পাঠিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে তাঁর প্রস্তুতি এবং আইনি পরামর্শের জন্য অন্তত ৪৮ ঘণ্টা সময় দরকার।

তৃণমূল সাংসদের এই ইমেলের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তড়িঘড়ি পদক্ষেপ করে সোমবার বিকেলেই পুলিশের একটি দল পুনরায় কালীঘাটে অভিষেকের বাসভবনে যায়। লালবাজার ও থানা সূত্রে জানা গিয়েছে, সেখানে গিয়ে তাঁকে পুনরায় একটি নতুন নোটিস দেওয়া হয়েছে। নতুন এই নোটিসে আগামী বুধবার তাঁকে আবারও শেক্সপিয়র সরণি থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে খবর।
কলকাতা পুলিশের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, একটি নির্দিষ্ট মামলার তদন্তের সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের তালিকায় রাখা হয়েছে। রবিবার ছুটির দিনেও পুলিশের একটি বিশেষ দল তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছিল। সোমবার তাঁর হাজিরা না দেওয়া এবং নতুন করে সময় চাওয়ার ঘটনায় সেই জল্পনার পারদ আরও চড়েছে। আগামী বুধবার অভিষেক থানায় হাজিরা দেন কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও রাজ্য খবর