রাজ্য
সুমিতকে নিয়ে বিপাকে অভিষেক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বিপাকে অভিষেক। এবার সুমিত রায়কে নিয়ে তিনি সমস্যায় পরলেন। কে এই সুমিত রায়? সুমিত রায় হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক (PA) বা ব্যক্তিগত সহকারী। সম্প্রতি জমি দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় সুমিতের খোঁজে অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাসভবনে পুলিশি অভিযানের পর তিনি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি নেতা অভিজিত দাস (ববি) সুমিত রায়কে জড়িয়ে ডায়মন্ড হারবার থানায় একটি লিখিত অভিযোগ ও এফআইআর (FIR) দায়ের করেছেন। অভিজিত দাস (ববি) দাবি করেছেন যে, ২০১৮ সালের ২১শে ডিসেম্বর ডায়মন্ড হারবারের কপাট হাটে তাঁর ওপর যে প্রাণঘাতী হামলা হয়েছিল, তার মূল নকশা তৈরি করেছিলেন অভিষেক ব্যানার্জি এবং তাঁর পিএ সুমিত রায়।
ফেসবুকে তিনি স্পষ্ট লেখেন যে, আক্রমণের ঠিক দুদিন আগে (১৯শে ডিসেম্বর, ২০১৮) সুমিত রায় স্থানীয় তৃণমূল নেতা মেহেবুব গায়েন, গৌতম অধিকারী, শামীম এবং জাহাঙ্গীরের সঙ্গে গোপন বৈঠক করেন। সেই বৈঠকেই ববিকে 'শেষ' করার বা প্রাণে মেরে ফেলার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছিল। ববি অভিযোগ করেন, সেই ভয়াবহ ও নৃশংস হামলার কারণেই আজ তিনি শারীরিকভাবে পঙ্গু হয়ে গেছেন এবং কারও সাহায্য ছাড়া সিঁড়ি দিয়েও উঠতে পারেন না।
তাঁর দাবি, ২০১৮ সালে তিনি যখন বিজেপির জেলা সভাপতি ছিলেন, তখন অভিষেক ব্যানার্জি ও সুমিত রায়ের ভয়ে ডায়মন্ড হারবার পুলিশ কোর্টের নির্দেশের পরেও কোনো এফআইআর বা অভিযোগ গ্রহণ করেনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি সেই পুরোনো কেসটি পুনরায় তদন্তের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন।

