বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

সাপুড়েকে সাপের ছোবলেই মরতে হয়! মমতাকে তীব্র খোঁচা অধীরের

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
সাপুড়েকে সাপের ছোবলেই মরতে হয়! মমতাকে তীব্র খোঁচা অধীরের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কালনা: "সাপুড়েকে সাপের ছোবলেই মরতে হয়! কংগ্রেস ভাঙানোর খেলা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।" তৃণমূলের অন্দরে চলা সাম্প্রতিক দলত্যাগের হিড়িক এবং নজিরবিহীন বিদ্রোহ নিয়ে এভাবেই তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রামে আয়োজিত একটি জনসভা থেকে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন তিনি।

রাজ্য রাজনীতিতে তৃণমূলের বর্তমান অস্থির পরিস্থিতিকে হাতিয়ার করে অধীর চৌধুরী পুরোনো দিনের কথা মনে করিয়ে দেন। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, "কংগ্রেসের সহযোগিতায় প্রথমবার সরকার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরে কংগ্রেসের সঙ্গেই চরম বেইমানি করেছেন। ক্ষমতার লোভ ও নানাবিধ প্রলোভন দেখিয়ে তিনি একের পর এক কংগ্রেসের নির্বাচিত বিধায়ক, সাংসদ ভেঙেছেন এবং পঞ্চায়েত কেড়ে নিয়েছেন।"
কংগ্রেস নেতার দাবি, তৃণমূল নেত্রী অতীতে যেভাবে বিরোধী দলগুলিকে দুর্বল করতে দল ভাঙানোর অনৈতিক রাজনীতিকে প্রশ্রয় দিয়েছিলেন, আজ সেই একই খেলায় তাঁর নিজের দল ধ্বংসের মুখে। অধীরবাবুর কথায়, "ওনার দেখানো পথেই আজ ওনার দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।" ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসকদলের বিপর্যয়ের পর যেভাবে একের পর এক বিধায়ক ও সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করছেন, তাকে ‘কর্মফল’ বলেই ব্যাখ্যা করছে কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা ভোটের পর জোড়াতালির তৃণমূল যেভাবে আলগা হচ্ছে, তা নিয়ে কুসুমগ্রামের সভা থেকে তীব্র আক্রমণ শানান বহরমপুরের এই দাপুটে নেতা।