বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

একই মাসে দ্বিতীয়বার বঙ্গে অমিত শাহ

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
একই মাসে দ্বিতীয়বার বঙ্গে অমিত শাহ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: চলতি জুলাই মাসেই দ্বিতীয়বার রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ৬ জুলাইয়ের পর আগামী ১৮ জুলাই ফের দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে পা রাখছেন তিনি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার রাজ্যে শিল্পায়নে বিশেষ জোর দিয়েছে। সেই লক্ষ্যেই দ্রুত বেশ কয়েকটি কারখানার কাজ শুরু ও চালু করার প্রক্রিয়া চলছে। নবান্ন ও বিজেপি সূত্রের খবর, হাওড়ার সাঁকরাইলে বিখ্যাত দুগ্ধজাত প্রস্তুতকারক সংস্থা ‘আমুল’-এর একটি অত্যাধুনিক দই কারখানার উদ্বোধন হতে চলেছে আগামী ১৮ জুলাই। সেই উপলক্ষেই মূলত রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সাঁকরাইলের এই মেগা প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর। 

রাজ্যে নতুন সরকার গঠনের পর শিল্পায়নের গতি বাড়াতে সাঁক্রাইলের এই কারখানা বড় ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই জোড়া সফর রাজনৈতিক ও প্রশাসনিক— দুই দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও রাজ্য খবর