বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

রাজ্যের নতুন পরিবহন ও শ্রমমন্ত্রী হলেন অর্জুন সিং

প্রকাশিত: ১০ জুন, ২০২৬
রাজ্যের নতুন পরিবহন ও শ্রমমন্ত্রী হলেন অর্জুন সিং
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যদের দফতর বণ্টন শেষ হয়েছে। গত ১ জুন শুভেন্দু অধিকারীর নতুন মন্ত্রিসভার মোট ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে মন্ত্রীদের দফতর বণ্টনের প্রক্রিয়া।

এই দফতর বণ্টনে নোয়াপাড়ার বিধায়ক তথা দাপুটে নেতা অর্জুন সিংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন রাজ্যের নতুন পরিবহন এবং শ্রমমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ এই দুই দফতরের দায়িত্ব পাওয়ার পরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন অর্জুন সিং। নতুন মন্ত্রী হিসেবে তাঁর লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে তিনি বেশ কিছু বড় বার্তা দিয়েছেন। পরিবহন ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং বাসের সংখ্যা বাড়ানোর দিকে তিনি বিশেষ জোর দেবেন বলে ইঙ্গিত মিলেছে। এছাড়া শ্রম দফতরেও নতুন নিয়মে কাজ করার কথা ভাবছেন তিনি।
শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার এই দফতর বণ্টনের পর রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। অর্জুন সিংয়ের মতো অভিজ্ঞ নেতার হাত ধরে এই দুটি গুরুত্বপূর্ণ দফতরে আগামী দিনে কী কী বড় পরিবর্তন আসে, এখন সেটাই দেখার।