বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

গরহাজির ‘বিদ্রোহী’ ও পরাজিতরা: জেলা তৃণমূলের বৈঠকে ছন্নছাড়া ছবি 

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
গরহাজির ‘বিদ্রোহী’ ও পরাজিতরা: জেলা তৃণমূলের বৈঠকে ছন্নছাড়া ছবি 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্যে পালাবদলের পরে এই প্রথম শনিবার বর্ধমানের কালীবাজারে জেলা তৃণমূল ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এবং প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূল নেতা স্বপন দেবনাথ। জেলার দুই বিধায়ক, বিধানসভার প্রার্থী, বিভিন্ন শাখা সংগঠনের নেতা, পুরপ্রতিনিধি এবং ব্লক সভাপতিরা এই বৈঠকে ডাক পেয়েছিলেন। দুপুরে দলীয় কার্যালয়ের তিনতলার সভাকক্ষ প্রায় ভর্তি হয়ে গেলেও, এ দিনের বৈঠকে ছবি তোলার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

তৃণমূল দলীয় সূত্রে জানা গেছে, দলের দুই বিধায়ক ইতিমধ্যে ‘বিদ্রোহী’ গোষ্ঠীতে যোগ দিয়েছেন, যাঁদের মধ্যে এক জন রাজ্যের কৃষক সংগঠনের দায়িত্বও পেয়েছেন। বিধানসভা নির্বাচনে দলের পরাজিত প্রার্থীদের একটা বড় অংশ বর্তমানে জেলে রয়েছেন, আর যাঁরা বাইরে আছেন তাঁদেরও অধিকাংশ এই বৈঠকে যোগ দেননি। একইভাবে, প্রাক্তন ব্লক সভাপতি এবং জেলা পরিষদের সদস্যদেরও বৈঠকে দেখা যায়নি। ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ অনুপস্থিত থাকলেও, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রনেতা এবং মহিলা সভাপতিকে বৈঠকে অংশ নিতে দেখা গেছে।বৈঠক শেষে তৃণমূল নেতা উজ্জ্বল প্রামাণিক ও দেবু টুডু জানান, অনেক দিন পর এই সভা অনুষ্ঠিত হল এবং বর্তমানে যাঁরা দলের সঙ্গে আছেন, তাঁদের নিয়েই আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই চালানো হবে।

আরও রাজ্য খবর