বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

খুলল সুঁটিয়া ফাইলস, বরুণ-খুনের তদন্তে সিআইডি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
খুলল সুঁটিয়া ফাইলস, বরুণ-খুনের তদন্তে সিআইডি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরেই অবশেষে দীর্ঘ ১৪ বছর পর নতুন করে খুলল ‘সুঁটিয়া ফাইলস’। উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের তদন্তে এবার কোমর বেঁধে নামল রাজ্য সিআইডি। বৃহস্পতিবার বরুণের উত্তর ২৪ পরগনার গ্রামের বাড়িতে পৌঁছন সিআইডির উচ্চপদস্থ আধিকারিকেরা। সেখানে বরুণের দিদি প্রমীলা রায় ও দাদা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারীরা।

২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙা রেলস্টেশনের বাইরে আততায়ীদের গুলিতে খুন হয়েছিলেন সুঁটিয়ার প্রতিবাদী আন্দোলনের অন্যতম প্রধান মুখ বরুণ বিশ্বাস। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর, বরুণের পরিবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, পূর্বতন তৃণমূল সরকারের আমলে তদন্তের নামে স্রেফ প্রহসন হয়েছে। প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনেরও আর্জি জানান তাঁরা। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মিলতেই আজ সক্রিয় হল সিআইডি।
এ দিন সিআইডি আধিকারিকদের সঙ্গে কথা বলার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বরুণের দিদি প্রমীলা রায় ফের এক বিস্ফোরক দাবি করেন। তিনি সরাসরি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এই হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ বা মূল চক্রী বলে কাঠগড়ায় তোলেন। প্রমীলাদেবী বলেন, “আমার ভাই সুঁটিয়ার নারী নির্যাতন, ধর্ষণ ও তোলাবাজির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল। ও অপরাধীদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক সম্পূর্ণ পরিকল্পনা করে আমার ভাইকে খুন করিয়েছে। আমরা এবার প্রকৃত বিচার চাই।”
রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, নতুন সরকারের আমলে বরুণ বিশ্বাস খুনের ফাইল পুনরায় খোলায় রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হতে চলেছে। এই তদন্তের হাত ধরে ১৪ বছর আগের সুঁটিয়া কাণ্ডের নেপথ্যে থাকা প্রভাবশালীদের মুখোশ খুলে যাবে বলে আশাবাদী বরুণের পরিবার ও অনুগামীরা।

আরও রাজ্য খবর