বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি, তিন জেলায় কমলা সতর্কতা 

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি, তিন জেলায় কমলা সতর্কতা 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভ্যাপসা গরমের দিন শেষ। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর জেরে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু অংশে অতিভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আসলে বুধবার দিনভর কলকাতা এবং দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা ছিল। কোথাও কোথাও দফায় দফায় শক্তিশালী বৃষ্টির মেঘ ধেয়ে আসে। বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলকাতায় ৭৮.৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগে গত সোমবার দুপুর থেকে রাতের মধ্যেই কলকাতায় ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইদানীং দক্ষিণবঙ্গের আবহাওয়া এক নতুন চরিত্র ধারণ করেছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ফলে খুব কম সময়ের মধ্যে হুড়মুড়িয়ে প্রচুর বৃষ্টি নামছে। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বীরভূমের নলহাটিতে ৯০ মিলিমিটার এবং সিউড়িতে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গকে ছাপিয়ে গিয়েছে উত্তরবঙ্গ। গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি (২৫০ মিলিমিটার) বৃষ্টি হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু জায়গায়।
একটি ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের পাহাড় এবং সংলগ্ন সমতল এলাকায় বেশ কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের জেলাগুলির জন্য নতুন করে কোনও ‘কমলা’ সতর্কতা জারি করা হয়নি। আপাতত আগামী কয়েকদিন ছাতা মাথায় দিয়েই পথে বেরোতে হবে রাজ্যবাসীকে।