বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

রাজনীতিতে চরম নাটক: এনডিএ শিবিরে দেব

প্রকাশিত: ৯ জুন, ২০২৬
রাজনীতিতে চরম নাটক: এনডিএ শিবিরে দেব
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড়! লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে বিরাট ভাঙন ধরিয়ে ২০ জন সাংসদ একযোগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটকে সমর্থন করার কথা ঘোষণা করলেন। সবচেয়ে বড় চমক জাগিয়ে এই বিদ্রোহী সাংসদদের তালিকায় প্রথম সারিতে নাম উঠে এসেছে দলের তারকা সাংসদ তথা অভিনেতা দেবের (দীপক অধিকারী)। নির্বাচনের সময় যিনি দলের প্রতীক জেতাতে প্রায় গোটা পশ্চিমবঙ্গ চষে প্রচার এবং রোড শো করেছিলেন, সেই দেবের এমন ভোলবদল রাজনৈতিক মহলকে স্তম্ভিত করেছে।
কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিদ্রোহী সাংসদেরা ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আলাদা বসার আর্জি জানিয়েছেন। লোকসভার পাশাপাশি এবার রাজ্যসভাতেও বড়সড় ধসের ইঙ্গিত মিলছে। 

সূত্রের দাবি, রাজ্যসভার ১৩ জন তৃণমূল সাংসদের মধ্যে অন্তত ৯ জনই বিদ্রোহী শিবিরের দিকে পা বাড়িয়ে রেখেছেন এবং সেখানেও দেব অন্যতম প্রধান মুখ। শুটিং বাতিল করে আকস্মিকভাবে দিল্লির রাজনৈতিক বৈঠকে দেবের যোগ দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। 
এই উত্তাল আবহের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন দেব।  তাঁর এনডিএ-কে সমর্থনের খবর চারদিকে ছড়িয়ে পড়তেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরিচালক হিসেবে একটি বিশেষ ছবি পোস্ট করেন তিনি।

 জানা গিয়েছে, অভিনেতা ও প্রযোজকের ভূমিকা সফলভাবে সামলানোর পর এবার তিনি পরিচালনার ময়দানেও নামছেন। এই জোড়া ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চর্চা শুরু হয়েছে।

 একদিকে দিল্লির অলিন্দে ক্ষমতার ভরকেন্দ্র বদলে তাঁর নাম জড়ানো, অন্যদিকে টলিউডের সেটে পরিচালকের আসনে বসা—সব মিলিয়ে চব্বিশ ঘণ্টার মধ্যে বিনোদন ও রাজনীতির দুনিয়ায় লাইমলাইটের কেন্দ্রে চলে এসেছেন দেব।