বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

শ্রাবণের শেষে দীঘায় ইলিশ জোয়ার

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
শ্রাবণের শেষে দীঘায় ইলিশ জোয়ার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, দীঘা: খরা কেটে অবশেষে সুদিন ফিরল মৎস্যজীবীদের। প্রবাদ মেনে শ্রাবণের শেষলগ্নে এসে খামখেয়ালি প্রকৃতি যেন উপুড় করে দিল তার রুপোলি ডালি। গত পাঁচ-ছয় দিনে দীঘা সহ সংলগ্ন মৎস্যবন্দর এবং মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সমুদ্রে যাওয়া ট্রলারগুলির জালে উঠেছে প্রায় ২০০ টন ইলিশ। শুধু রবিবারই দীঘা মোহনায় এসেছে ৩০ টনের বেশি মাছ। মরশুমের শুরুতে যে ইলিশের আকাল দেখা দিয়েছিল, তা এক ধাক্কায় কেটে যাওয়ায় এখন চওড়া হাসি মৎস্যজীবী থেকে আড়তদারদের মুখে।

মৎস্যবিজ্ঞানীরা জানাচ্ছেন, ঝিরঝিরে বৃষ্টি আর সাথে পূবালী হাওয়ার যুগলবন্দি ইলিশের ঝাঁককে সমুদ্রের উপরিভাগে টেনে আনার পক্ষে আদর্শ পরিবেশ তৈরি করেছে। আর তাতেই কেল্লাফতে। দীঘা ছাড়াও কাঁথি, রামনগর, বালিসাই সহ পূর্ব মেদিনীপুরের সমস্ত বড় মাছের বাজার এখন ইলিশের চেনা গন্ধে ম ম করছে। তবে বাজারে রুপোলি শস্যের জোগান এক ধাক্কায় এতটা বাড়লেও, দামের গ্রাফ কিন্তু খুব একটা নিচে নামেনি। ভোজনরসিকদের পকেট ভালোমতো হালকা করেই বিকোচ্ছে মরশুমের প্রথম ঝাঁকের মাছ।
রবিবার সকাল থেকেই দীঘা মোহনার নিলাম কেন্দ্রে তিল ধারণের জায়গা ছিল না। দরদাম চলল চড়া সুরে। ৪০০ থেকে ৬০০ গ্রাম মাছ ৯০০ থেকে ৯৫০ টাকা প্রতি কেজি। ৭০০ থেকে ১ কেজি) ১১০০ থেকে ১২০০ টাকা প্রতি কেজি। ১ কেজি ২০০ গ্রাম বা তার বেশি হলে ১৩০০ থেকে ১৪০০ টাকা প্রতি কেজি।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, দিঘার ইলিশের দেশজোড়া চাহিদা থাকার কারণেই জোগান বাড়লেও দাম মধ্যবিত্তের নাগালের বাইরেই রয়ে গেছে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর পাতে পছন্দের মাছ পাওয়ার আনন্দে চড়া দামেও হাত বাড়াচ্ছেন পর্যটকেরা।