বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

বেলাগাম হুমায়ুন, মারের হুঁশিয়ারিতে নতুন বিতর্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬
বেলাগাম হুমায়ুন, মারের হুঁশিয়ারিতে নতুন বিতর্ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের দাপুটে এবং বিতর্কিত নেতা হুমায়ুন কবীর ফের একবার নিজের বেলাগাম মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিলেন। শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার একটি জনসভা থেকে প্রকাশ্যেই কড়া হুঁশিয়ারি এবং চরম উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গেল এই বিধায়ককে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ, আর তার মধ্যেই হুমায়ুনের এই আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিল।

কাশীপুরের সভা থেকে বিরোধীদের, বিশেষ করে বিজেপিকে নিশানা করে হুমায়ুন কবীর বলেন, ‘‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু'একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক।” এর পরেই মেজাজ হারিয়ে তিনি সরাসরি মারধরের হুমকি দিয়ে বসেন। হুমায়ুনের স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।” প্রকাশ্য জনসভায় একজন জনপ্রতিনিধির মুখে এই ধরণের সাম্প্রদায়িক ও উস্কানিমূলক মন্তব্যে তীব্র শোরগোল পড়ে গেছে।
আইনি ব্যবস্থা বা পুলিশের ভয় যে তিনি পান না, তাও স্পষ্ট করে দিয়েছেন এই দাপুটে নেতা। সভায় দাঁড়িয়েই তাঁর পরবর্তী চ্যালেঞ্জ, ‘‘কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে।” হুমায়ুনের এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আসরে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা করে অবিলম্বে বিধায়কের গ্রেফতারির দাবি তোলা হয়েছে। তাঁদের অভিযোগ, এলাকায় শান্তি ভঙ্গ করতে এবং ধর্মীয় মেরুকরণ করতেই পরিকল্পিতভাবে এই উস্কানি দেওয়া হচ্ছে।
তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অবশ্য এই মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য এবং দল এই ধরণের বক্তব্যকে সমর্থন করে না। তবে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলের মতে, হুমায়ুনের এই ‘স্যাটাভাঙা মারের’ দাওয়াই আগামী দিনে জেলায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।