বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল 

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজনীতিতে আসার মাত্র দুই মাসের মাথায় তাঁর এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে এখন টলিউড ও রাজ্য রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে। গত কয়েকদিনের জল্পনা সত্যি করে ১১ জুন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইল মারফত নিজের পদত্যাগপত্র পাঠান কোয়েল মল্লিক।

রাজ্যসভার নিয়ম অনুযায়ী ইমেইলে পদত্যাগপত্র গ্রহণ করার সুযোগ থাকলেও, উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে যে ইস্তফা প্রক্রিয়ার জন্য তাঁকে সশরীরে উপস্থিত হতে হবে। তাই তাঁর এই ইস্তফা চূড়ান্তভাবে গৃহীত হবে কিনা, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। 
আসলে ২০২৬ সালের এপ্রিল মাসে কোয়েল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো তৃণমূল সাংসদেরা পদত্যাগ করেছেন। কোয়েলের ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে ৯-এ দাঁড়িয়েছে।
কোয়েলের এই আকস্মিক ইস্তফা নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। শুক্রবার (১২ জুন, ২০২৬) তাঁর নতুন সিনেমা ‘আবার হাওয়া বদল’-এর প্রচারের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিষয়ে মন্তব্য করেন। রুদ্রনীল জানান, কোয়েল মল্লিক হয়তো বুঝতে পেরেছেন যে তিনি ভুল জায়গায় বা 'ভুল সিঁড়িতে' পা দিয়ে ফেলেছিলেন।
রাজনীতিতে যোগ দেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই মোহভঙ্গ হওয়া এবং তড়িঘড়ি পদ ছাড়ার এই সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রুদ্রনীল। তিনি মনে করেন, এই পদক্ষেপের মাধ্যমে কোয়েল নিজের সততার প্রমাণ দিয়েছেন। রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চাওয়া এই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক ইস্তফা নিয়ে সমাজমাধ্যমেও ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে নানামুখী আলোচনা চলছে। তবে পদত্যাগের বিষয়ে কোয়েল মল্লিক নিজে এখনও সংবাদমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।