বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

উড়ালপুলের রঙে বাইক দুর্ঘটনা: শুভেন্দুর নির্দেশে তদন্ত

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬
উড়ালপুলের রঙে বাইক দুর্ঘটনা: শুভেন্দুর নির্দেশে তদন্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো চলাকালীন কলকাতার তিনটি প্রধান উড়ালপুলে পরপর মোটরবাইক দুর্ঘটনার জেরে নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, গড়িয়াহাট এবং চিংড়িহাটা উড়ালপুলের নতুন রং করা রাস্তায় কেন এই দুর্ঘটনাগুলি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নবান্নের তরফে এই বিষয়ে তৎপরতা শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী উড়ালপুলগুলির রং নিয়ে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখার স্পষ্ট নির্দেশ দিয়েছেন। কলকাতার পুলিশ কমিশনারকে (সিপি) নিজে বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।” তবে দুর্ঘটনার কারণ হিসেবে রঙের গুণমান নিয়ে ওঠা প্রশ্নকে একপ্রকার খারিজ করে দিয়েছেন পুরমন্ত্রী। তাঁর দাবি, উড়ালপুলগুলিতে যে রং ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ ‘অ্যান্টি স্কিড’ বা পিছল-রোধী। ফলে শুধুমাত্র রঙের কারণে মোটরবাইক পিছলে পড়ে যাওয়ার কোনও অবকাশ নেই। তা সত্ত্বেও উৎসবের দিনগুলিতে কেন বারবার এমন দুর্ঘটনা ঘটল, তা পুলিশ প্রশাসনকে বিস্তারিত তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুজোর মুখে শহরের সৌন্দর্যায়নের অঙ্গ হিসেবে পার্ক সার্কাস, গড়িয়াহাট ও চিংড়িহাটা উড়ালপুলে রঙের প্রলেপ দেওয়া হয়েছিল। কিন্তু পুজো শুরু হতেই চালকদের একাংশের অভিযোগ, এই নতুন রঙের কারণে রাস্তা অতিরিক্ত পিছল হয়ে গিয়েছে। বিশেষ করে রাতের দিকে বা হালকা বৃষ্টিতে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাচ্ছে। বেশ কয়েকজন বাইকচালক এই দুর্ঘটনায় আহত হয়েছেন বলেও খবর। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়াতেই নবান্ন কড়া পদক্ষেপ করল। উড়ালপুলের ট্রাফিক নিয়ন্ত্রণ, আলোর অভাব নাকি চালকদের অসাবধানতা— ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা পুলিশি তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানা গেছে।

আরও রাজ্য খবর