বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

কেওয়াইসি আপডেটের ফাঁদ, রাজারহাটের যুবকের অ্যাকাউন্ট থেকে উধাও ৩ লক্ষ টাকা

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
কেওয়াইসি আপডেটের ফাঁদ, রাজারহাটের যুবকের অ্যাকাউন্ট থেকে উধাও ৩ লক্ষ টাকা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: ব্যাংকের কর্মী পরিচয়ে আসা একটি ফোন কল এবং কেওয়াইসি (KYC) আপডেটের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন রাজারহাটের এক যুবক। ঘুমানোর আগে একটি ভুয়ো অ্যাপ ডাউনলোড করার মাশুল দিতে হলো অ্যাকাউন্ট শূন্য করে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যুবকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় তিন লক্ষ টাকা। টাকা ফেরত পেতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ওই যুবক।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই যুবকের মোবাইলে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে নিজেকে ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তি জানায়, যুবকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট নেই এবং দ্রুত তা না করলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। আতঙ্কিত যুবক কীভাবে তা আপডেট করবেন জানতে চাইলে প্রতারক আশ্বস্ত করে বলে, ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই এই কাজ করা সম্ভব। এরপরই যুবকের হোয়াটসঅ্যাপে একটি বিশেষ অ্যাপ্লিকেশন (APK ফাইল) পাঠানো হয়। 
প্রতারকদের কথামতো যুবক সেটি ফোনে ডাউনলোড করেন এবং নিজের এটিএম (ATM) কার্ডের ছবি তুলে পাঠিয়ে দেন।

কাজ শেষ করে রাতের খাওয়া-দাওয়া সেরে নিশ্চিন্তে ঘুমাতে যান ওই যুবক। কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। মোবাইল খুলতেই তিনি দেখেন, পর পর ১০টি ট্রানজাকশনের মেসেজ এসেছে। ঘুমের মধ্যে মেসেজের শব্দ না পাওয়ায় রাতেই যে তাঁর অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে গেছে, তা টেরই পাননি তিনি। তড়িঘড়ি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ লক্ষ টাকা গায়েব করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ও সাইবার সেল।

আরও রাজ্য খবর