বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

অবৈধ বাজি বাজেয়াপ্ত

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬
অবৈধ বাজি বাজেয়াপ্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমের মল্লারপুরে বিপুল পরিমাণ অবৈধ বাজি বাজেয়াপ্ত করল মল্লারপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত্রে মল্লারপুর বাজারের সুনীল ভগতের বাড়িতে হানা দেয় মল্লারপুর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ পেটি অবৈধ আতশবাজি ও নিষিদ্ধ বাজি পুলিশ বাজেয়াপ্ত করে। জানাযায়, মল্লারপুরের বাসিন্দা সুনীল ভগতের বাড়িতে ভাড়া নিয়েই অবৈধভাবে বাজির ব্যবসা করছিলেন মল্লারপুরের গদাধরপুর সংলগ্ন কান্দিয়ারা গ্রামের বাসিন্দা বিজয় কুমার মন্ডল। এই বিপুল পরিমাণ বাজি সম্পূর্ণ অবৈধভাবে ব্যবসা করছিলেন বলে নিজেই জানান ব্যবসায়ী বিজয় কুমার মন্ডল। অবৈধভাবে বাজিগুলি মজুদ রাখার অভিযোগে পুলিশ ব্যবসায়ী বিজয় কুমার মন্ডলকে আটক করে।

    পুলিশ সূত্রে জানা যায়, মল্লারপুর থানার কান্দিয়ারা গ্রামের বাসিন্দা বিজয় মণ্ডল কলকাতার বড়বাজার এলাকা থেকে অবৈধভাবে নিষিদ্ধ বাজি ও বিভিন্ন প্রকার আতশবাজি নিয়ে এসে মল্লারপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় দোকানে দোকানে সরবরাহ করতেন বলে অভিযোগ। সেই বাজিগুলিই ওই গোডাউনে মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের দাবি।

আরও রাজ্য খবর