বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

মেজাজ হারিয়ে চড় মারলেন মমতা

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
মেজাজ হারিয়ে চড় মারলেন মমতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে বুধবার তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বালিগঞ্জ ও কালীঘাট এলাকা। উত্তেজনা চরমে পৌঁছলে নিজের বাড়ির সামনেই মেজাজ হারিয়ে এক দলীয় কর্মীকে সপাটে চড় মারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এ দিন দুপুরে কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। মিছিল কিছুটা এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তার একপাশ থেকে মিছিল লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে। পরিস্থিতি আরও জটিল হয় যখন লাউডস্পিকারে ‘মাছ চোর’ গান বাজানো শুরু হয়। এর পরেই বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন।
এই ঘটনার রেশ পৌঁছায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও। বালিগঞ্জের ঘটনার পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে প্রচুর দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ ভিড় জমান। এলাকায় তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি বেগতিক দেখে এক সময় নিজের বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন তৃণমূল নেত্রী। তিনি নিজেই ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকেন।
কিন্তু ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এবং চিৎকার ওলটপালট করে দেয় সমস্ত নিরাপত্তা বলয়। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আসায় ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময়ই তাঁর সামনে থাকা এক তৃণমূল কর্মীকে তিনি সপাটে চড় মারেন। মুখ্যমন্ত্রীর এই আকস্মিক রূপ দেখে থমকে যান উপস্থিত সকলেই। মুহূর্তের মধ্যে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন। এই ঘটনার জেরে কালীঘাট এলাকায় এখনও থমথমে পরিবেশ বজায় রয়েছে। পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

আরও রাজ্য খবর