বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

দুর্নীতি করলে চুলের মুঠি ধরে জেল হুশিয়ারি মুখ্যমন্ত্রীর

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
দুর্নীতি করলে চুলের মুঠি ধরে জেল হুশিয়ারি মুখ্যমন্ত্রীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: "খুব সাবধান! দুর্নীতি করলে খপ করে ধরব। তারপর চুলের মুঠি ধরে জেলে ঢোকাব। শুধু জেলে ঢোকাব না, সম্পত্তিও বাজেয়াপ্ত করব।" সোমবার জলপাইগুড়ি সফরে এসে ময়নাগুড়ির জল্পেশ থেকে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে ঠিক এই ভাষাতেই চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক দুর্নীতির খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ডালখোলা এবং আসানসোলের রামপুরের সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে তিনি স্পষ্ট জানান যে অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ডালখোলায় রসিদ ছাপিয়ে টাকা তোলার ঘটনায় স্থানীয় পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের একাংশের জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রশাসনে বড়সড় ঝাড়াই-বাছাই করা হবে। অন্যদিকে, আসানসোলের রামপুরে গাড়ির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও ২২ হাজার টাকা ঘুষ চাওয়ার অপরাধে দুই মোটর ভেহিকেলস অফিসারকে প্রথমে সাসপেন্ড ও পরে গ্রেপ্তার করার কথা জানান তিনি। শুভেন্দুর বার্তা স্পষ্ট, দুর্নীতির অভিযোগ উঠলে কাউকেই রেয়াত করা হবে না।
প্রশাসনিক কাজের পাশাপাশি এদিন উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও তৎপর ছিলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে উত্তরবঙ্গে প্রায় ৩০টি বড় প্রকল্পের কাজ চলছে। সোমবার শিলিগুড়ির ‘উত্তরকন্যা’ প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়ালি এই প্রকল্পগুলির মধ্যে ১৬টির কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। এলাকার সাধারণ মানুষের কাছে এই কাজ নিয়ে কোনও অভিযোগ বা ক্ষোভ রয়েছে কিনা, তাও সরাসরি জানতে চান মুখ্যমন্ত্রী। তাঁর এই কড়া মনোভাব থেকে স্পষ্ট যে, সরকারি স্তরে স্বচ্ছতা ফেরাতে এবং রাস্তায় আইন-শৃঙ্খলার নামে টাকা তোলা বন্ধ করতে সরকার এখন বদ্ধপরিকর।

আরও রাজ্য খবর