বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

পকেটে মোবাইল বিস্ফোরণ, নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা বাইকের, আহত ৩

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬
পকেটে মোবাইল বিস্ফোরণ, নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা বাইকের, আহত ৩
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: পকেটের ভেতর থেকেই আচমকা বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা টোটোতে ধাক্কা। সোমবার বিকেলে বড়ঞার ডাকবাংলা এলাকায় এমনই ঘটনায় আহত হলেন তিনজন।

জানা গিয়েছে, বাহাদুরপুর থেকে ডাকবাংলার দিকে বাইকে করে যাচ্ছিলেন এক যুবক। চলন্ত অবস্থায় তাঁর পকেটে থাকা মোবাইল ফোনে আচমকা বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। বিস্ফোরণের শব্দে এবং আতঙ্কে বাইক সামলাতে না পেরে সামনে থাকা একটি টোটোতে ধাক্কা মারেন তিনি।

ধাক্কার জেরে টোটোতে থাকা দুই যাত্রী এবং বাইক আরোহী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকেই উদ্ধার করেন। পরে তাঁদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। দুর্ঘটনার কারণ এবং মোবাইল বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও রাজ্য খবর