বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

নন্দনে উচ্চস্বরে উত্তমকুমারকে প্রেম নিবেদন করলেই পুরস্কার 

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬
নন্দনে উচ্চস্বরে উত্তমকুমারকে প্রেম নিবেদন করলেই পুরস্কার 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দন চত্বরে স্বয়ংক্রিয় যন্ত্রের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে ‘আই লাভ ইউ উত্তমকুমার’ বললেই কেল্লাফতে! মিলছে আকর্ষণীয় পুরস্কার। রাজ্য সরকার আয়োজিত ‘শতবর্ষে মহানায়ক’ উদযাপনের তৃতীয় দিন, শনিবার থেকে নন্দন চত্বরে শুরু হয়েছে এই অভিনব প্রতিযোগিতা। আর প্রথম দিনেই মহানায়কের প্রতি ভালোবাসার জোর দেখিয়ে পুরস্কার জিতে নিলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা সোমা হালদার।

শনিবার ছুটির দিনে চলচ্চিত্রপ্রেমীদের ভিড়ে ঠাসা ছিল নন্দন। সেখানেই বসানো হয়েছে একটি বিশেষ স্বয়ংক্রিয় যন্ত্র। নিয়ম একটাই, মাইকের সামনে দাঁড়িয়ে বুক উজাড় করে বলতে হবে মহানায়কের প্রতি ভালোবাসার কথা। যন্ত্র মেপে নেবে গলার আওয়াজের ডেসিবেল। সোমা হালদার যখন মাইকের সামনে দাঁড়িয়ে ‘আই লাভ ইউ উত্তমকুমার’ বলে চিৎকার করেন, তখন যন্ত্রের কাঁটা ছুঁয়ে ফেলে ১২০ ডেসিবেল। তাঁর এই তীব্র ও আবেগঘন ডাক প্রতিযোগিতার বাকিদের অনায়াসে টেক্কা দেয়। পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় মহানায়কের ছবি দেওয়া একটি সুদৃশ্য ফাউন্টেন কলম। উপহার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সোমা।
রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে চার দিন ব্যাপী এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে নন্দনে প্রদর্শনী ও সিনেমা দেখার পাশাপাশি সাধারণ মানুষকে এই উদযাপনে আরও বেশি করে শামিল করতেই এই মজার প্রতিযোগিতার ব্যবস্থা। উদ্যোক্তাদের বক্তব্য, শতবর্ষ পেরিয়েও বাঙালি মননে উত্তমকুমারের ম্যাজিক যে কতটা অমলিন, তা এই প্রতিযোগিতায় আমজনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে। আগামী দিনেও এই প্রতিযোগিতা ঘিরে নন্দন চত্বরে আরও উদ্দীপনার আশা করছেন কর্তৃপক্ষ।