বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

বন্ধ রায়পুর চা বাগান খোলার উদ্যোগ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
বন্ধ রায়পুর চা বাগান খোলার উদ্যোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে থাকা জলপাইগুড়ির রায়পুর চা বাগান দ্রুত খোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এই বৈঠকে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার এবং জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বৈঠক শেষে মন্ত্রীর স্পষ্ট বার্তা, রাজ্য সরকার দ্রুত এই বন্ধ বাগানটি খোলার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে। রাজ্যের প্রতিটি চা বাগান যাতে নিয়ম মেনে ঠিকঠাক চলে, সেটাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

এ দিনের বৈঠক থেকে আগের বাম ও তৃণমূল সরকারের সমালোচনা করে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, "আগের সরকারের আমলে চা বাগানগুলোতে নিয়ম মেনে মালিকানা পরিবর্তন করা হতো না। যে যার খুশি মতো এসে বাগানের মালিকানা নিয়েছেন এবং সরকারের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করেছেন। অথচ তারপর শ্রমিকদের চরম দুর্ভোগের মধ্যে ফেলে রেখে বাগান ছেড়ে চলে গিয়েছেন।" তিনি সাফ জানান, বর্তমান সরকারের আমলে আর এই ধরনের খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না।
শ্রমিকদের স্বার্থ রক্ষায় এক বড় ঘোষণা করে মন্ত্রী জানান, রাজ্য সরকার চা বাগানগুলোতে খুব শীঘ্রই ন্যূনতম মজুরি বা 'মিনিমাম ওয়েজ' চালু করতে চলেছে। যে সমস্ত বাগান কর্তৃপক্ষ এই নিয়ম মানবে না বা শ্রমিকদের সঠিক মজুরি দেবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। প্রশাসনের এই তৎপরতায় রায়পুর চা বাগানের শত শত কর্মহীন শ্রমিকের মনে নতুন করে বাঁচার আশা তৈরি হয়েছে।

আরও রাজ্য খবর