বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

রেড রোডে প্রথমবার নামছে কেন্দ্রীয় বাহিনী

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬
রেড রোডে প্রথমবার নামছে কেন্দ্রীয় বাহিনী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পটপরিবর্তনের বাংলায় এবার এক ঐতিহাসিক ও নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হতে চলেছে কলকাতা। এই প্রথম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান এবং কুচকাওয়াজকে ঘিরে রেড রোডের নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালের এই হাইপ্রোফাইল অনুষ্ঠানে ভিআইপি মঞ্চে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের জমানায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলার প্রশ্নে কোনওরকম ঝুঁকি না নিয়ে নজিরবিহীন এই যৌথ সুরক্ষাবলয় তৈরি করেছে নবান্ন।

লালবাজার সূত্রে খবর, এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে মোতায়েন থাকছে কলকাতা পুলিশের প্রায় ১,৫০০ কর্মী ও আধিকারিক। তাঁদের সহযোগিতায় এবং রেড রোডের সংবেদনশীল পেরিমিটার সুরক্ষায় নামানো হচ্ছে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর আগে বাংলার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কখনও কেন্দ্রীয় বাহিনীকে এভাবে নিরাপত্তার সামনের সারিতে রাখতে দেখা যায়নি। কলকাতা পুলিশের বিশেষ ড্রোন স্কোয়াড এবং অত্যাধুনিক কম্যান্ডো বাহিনীও আকাশপথে ও মাটিতে সমান্তরাল নজরদারি চালাবে।
নিরাপত্তা আঁটোসাঁটো করতে গোটা রেড রোড চত্বর এবং সংলগ্ন ময়দান এলাকাকে একাধিক জোনে ভাগ করা হয়েছে। সন্দেহভাজন গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখতে মাঠের চারপাশে বসানো হয়েছে ১২টি উঁচু ওয়াচ টাওয়ার। একই সাথে যেকোনোও ধরনের আপদকালীন বা নাশকতামূলক পরিস্থিতি মোকাবিলা করতে ময়দান ও রেড রোডের সংযোগকারী কৌশলগত পয়েন্টগুলিতে তৈরি করা হয়েছে ১১টি অস্থায়ী বাঙ্কার। শনিবার সকালে নজিরবিহীন এই সামরিক ও আধা-সামরিক সুরক্ষাবলয়ের মাঝেই জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।